বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেয়া হয়। পাশাপাশি মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে ২০১৬ সালের ২য় ত্রৈমাসিক প্রতিবেদন দেয়া হয়েছে।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯২টি সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এর মধ্যে, বাস্তবায়িত হয়েছে ৬৫টি, যা গত বছর ছিলো ৪৪টি। আর বাস্তবায়নাধীন রয়েছে ২৭টি সিদ্ধান্ত। সংসদে পাশ হওয়া আইন রয়েছে ২০টি।
এছাড়াও, গত জুনে ভিয়েনায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনে আইনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকেও একবার বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন অনুমোদনের জন্য উত্থাপিত হয়েছিলো। অবশ্য সেবার অনুমোদন পায়নি। তখন আইনটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছিলো।
আজকের বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপ-মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।







