চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীও পারছেন না বিআরটিএ দালালমুক্ত করতে

রোকসানা আমিন রোকসানা আমিন
৭:১৮ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
রাজনীতি
A A

মন্ত্রীর বারবার পরিদর্শনেও বিআরটিএ-তে দালাল-ঘুষখোরদের দৌরাত্ম কমেনি বলে
অভিযোগ সেবা নিতে আসা মানুষদের।

তবে আরেক দফা পরিদর্শনে গিয়ে সড়ক
পরিবহনমন্ত্রী দাবি করলেন, আগের তুলনায় হয়রানি ও দালালদের দৌরাত্ম কমেছে।
নতুন কিছু পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে গাড়ির লাইসেন্স, ফিটনেসসহ বিভিন্ন কাজে হরহামেশাই হয়রানির শিকার হচ্ছেন মানুষ। গ্রাহক হয়রানি, দালালসহ বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ ঝটিকা পরিদর্শন করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রীকে সামনে পেয়ে ঘিরে ধরেন গ্রাহকরা। জানান তাদের হয়রানির কথাও। এসব সংকটে লোকবল আর কর্মকর্তাদের মানসিকতাকে দায়ী করলেন মন্ত্রী।

বলেন, আগে যে পরিমাণ হয়রানি ছিলো তার চেয়ে কিন্তু এখন একটু কমেছে। এখানে দালালদের দৌরাত্ন আছে। আজকেও প্রায় ১৪-১৫ টি কমপ্লেইন করেছে। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি আজকেই এগুলোর সমাধান করতে হবে। 

তবে দালালদের বেশিরভাগ সরকারদলীয় কর্মী কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের।

জবাবে তিনি বলেন, সবাই দলীয় লোকজন না। আমরা বিষয়টি বারবার খতিয়ে দেখেছি।  এবং যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের সঙ্গে কথা বলেছি। আজ দেখে গেলাম এরপর যার সঙ্গে আলোচনা করার করবো। 

এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চলছে গাড়ির ডিজিটাল ফিটনেস পরীক্ষা। এটি পুরোপুরি চালু হলে এক ঘণ্টায় ১৫টি গাড়ির ফিটনেস পরীক্ষা করা যাবে। এক সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা’ পুরস্কার পেলেন যারা

পরবর্তী

সহজে ভারতের ভিসা পেতে ‘ঈদ ভিসা ক্যাম্প’

পরবর্তী

সহজে ভারতের ভিসা পেতে ‘ঈদ ভিসা ক্যাম্প’

খেলছেন মুস্তাফিজ

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT