চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভা থেকে শিগগিরই জাপা সদস্যদের পদত্যাগ: এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
রাজনীতি
A A
এরশাদ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী থাকা ঠিক হয়নি মন্তব্য করে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, খুব শিগগিরই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবেন।

রংপুরে ৩ দিনের সফরে গিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন এরশাদ।

তবে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বাধার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে রওশন এরশাদ জাতীয় পার্টির সম্মান বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় মন্ত্রিসভা থেকে জাপার সদস্যদের পদত্যাগের নির্দেশ দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

রওশন এরশাদ তখন বলেন: আমরা দেশে-বিদেশে নিজেদের পরিচয় দিতে পারি না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। কারণ, সবাই জানতে চায়, জাতীয় পার্টি সরকারি দল, নাকি বিরোধী দল।

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন প্রশ্ন রাখেন: আমরা সরকারি দল, নাকি বিরোধী দল? কোনটা আমরা?

Reneta

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের এমন বক্তব্যের এক সপ্তাহ পার না হতেই জাতীয় পার্টির চেয়ারম্যান শিগগিরই মন্ত্রিসভা থেকে দলের সদস্যদের পদত্যাগের কথা বললেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin1

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT