চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছে জাতীয় পার্টি

রাহুল রায়রাহুল রায়
৪:২৪ পূর্বাহ্ন ৩১, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং তার অনুসারীদের অনুপস্থিতিতেই নতুন কো-চেয়ারম্যান এবং মহাসচিবকে অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা।

সভাশেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ এপ্রিল পার্টির জাতীয় কাউন্সিল হবে। এছাড়াও বর্তমান সরকার থেকে বেরিয়ে আসতে একমত হয়েছেন প্রেসিডিয়াম।

নতুন কো-চেয়ারম্যান আর মহাসচিবকে মনোনয়ন দেয়ার পর থেকে জল কম ঘোলা হয়নি জাতীয় পার্টিতে। সংসদীয় দলের সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদনের পরও অনড় থাকেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বৃহস্পতিবার সংসদে রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের দিন হঠাৎই চ্যানেল আইকে এরশাদ জানান, রোববার জরুরি প্রেসিডিয়াম সভার কথা।

বর্ধিত সভার পরিবর্তে বনানী কার্যালয়ে এই প্রেসিডিয়াম সভায় ৩৭ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪জন। তবে রওশন এরশাদসহ তার অনুসারি হিসেবে পরিচিত কেউই আসেননি সভায়।

এতে নতুন কো-চেয়ারম্যান এবং মহাসচিবকে অনুমোদনের পর জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। 

Reneta

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় কাউন্সিল এপ্রিল মাসের ১৬ তারিখে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঢাকায় একটি কেন্দ্রিয় মনিটরিং সেল গঠন করবো। এবং জেলা পর্যায়ে মনিটরিং সেল হবে এবং তার সমন্বয় হবে। এবং উপজেলা পর্যােয়ে তারা নেতৃত্ব দেবে।

অনেকদিন ধরেই চেয়ারম্যানসহ জাতীয় পার্টির অনেকেই মন্ত্রিসভা থেকে সরে আসার কথা বলছেন। এ প্রশ্নের জবাবে আবারও নিজেদের দোদুল্যমান অবস্থার কথা বলেলেন নতুন কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সবারই মন্তব্য হচ্ছে বেরিয়ে আসাটাই ভালো। তবে এটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে চেয়্যারম্যান সাহেব যেভাবে সুবিধা মনে করবেন সেভাবেই বাস্তবায়িত করবেন। তবে সবাই একমত হয়েছেন যে আমাদের দলীয় স্বার্থে, রাজনৈতিক প্রয়োজনের স্বার্থে এটি খুবই জরুরি। 

সম্প্রতি সরকারের কাছে জাতীয় পার্টির আরো ৩ জনের মন্ত্রিত্ব চেয়েছেন চেয়ারম্যান এইচ এম এরশাদ, এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছে জাতীয় পার্টি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মোহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT