চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় ট্যারিফ কমিশন আইনের খসড়া অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ১৭, জুন ২০১৯
বাংলাদেশ
A A

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে রাজধানীর তেঁজগাওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সরকারের সময় প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে এই ট্যারিফ কমিশনের যাত্রা শুরু হলেও ১৯৯২ সালে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন-১৯৯২’ নামে এর জন্য একটি আইন প্রণয়ন করা হয়। পরে ব্যবসা বাণিজ্যের ধরণ বদল যাওয়ার প্রেক্ষিতে মোটা দাগে ৪টি বিষয়ের পরিবর্তন করে নতুন করে এই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নতুন আইনে পরিবর্তনগুলো সম্পর্কে শফিউল আলম বলেন, প্রথমত, এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম পরিবর্তন করে একে ‘বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন’ করা হয়েছে।
দ্বিতীয়ত, মূল ১৯৯২ সালের আইনের ৭ ধারা প্রতিস্থাপন করে কমিশনের কার্যপরিধি বাড়ানো হয়েছে। শুল্কনীতি পর্যালোচনা, আন্তর্জাতিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, ট্রানজিট, ট্রানশিপমেন্ট, জিএসপি ইত্যাদি শিল্প বাণিজ্যে বিনিয়োগ শুল্কনীতি, বৈদেশিক বাণিজ্য-এরকম অনেক বিষয় এখানে নিয়ে আসা হয়েছে এবং কার্যপরিধিতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে।

তৃতীয়ত, পুরনো আইনের ৮ ধারার উপধারা (২) তে একটা ছোট্ট পরিবর্তন আনা হয়েছে। কমিশনের কর্মকর্তা ও কর্মচারি ওপর উপধারা (২) এর অধীন প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, এই সংস্থাটি খুবই স্পর্শকাতর কাজেই তারা কোন প্রাপ্ত তথ্য যদি আগেই প্রকাশ করে দেয় তাহলে এটি ব্যবসা-বাণিজ্য বা প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বড় রকমের সংকট সৃষ্টি করতে পারে। এজন্য এদের ওপর একটি বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে গোপনীয়তা রক্ষা করার।

চতুর্থত, আইনের ১২ ধারাতে একটি পরিবর্তন এনে একটি ক্লোজ যুক্ত করা হয়েছে-গবেষণা বা সমীক্ষা কাজে সহায়তার প্রদানের লক্ষ্যে কমিশন সরকারের পূর্বানুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক পরামর্শক এবং গবেষণা সহায়তাকারী নিয়োগ করতে পারবে। অর্থাৎ গবেষণার জন্য সংস্থাটি এখন কোন সহায়তাকারী ব্যবহার বা আউট সোর্সিং করতে পারেন না। সেখানে তারা গবেষক এবং প্রয়োজনীয় সংখ্যক কনসালটেন্ট নিয়োগ করতে পারবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান হওয়ায় এই প্রবিধানটি এখানে যুক্ত করা হয়েছে।

Reneta

সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে শফিউল আলম জানান, গত রোববার বিমানের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট তার হাতে এসেছে। বিনা পাসপোর্টে বিমানের একজন পাইলটের কাতার যাওয়ার প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের গাফিলতি তদন্তে এই কমিটি করা হয়।
তিনি বলেন, আমাদের এখনো তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে খুলে দেখা হয়নি। তবে, যতটুকু আমার মনে পড়ে রিপোর্টে ইমিগ্রেশন পেরোতে যাওয়া যাত্রী এবং ক্রুদের জন্য ৫ থেকে ৭ দফা সুপারিশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে, বাংলাদেশ জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গ সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ’র (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করে।

তিনি বলেন, এবারের নির্বাচনে ১৯১ টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৮১টি ভোট লাভ করে।
এছাড়া একটি শোক প্রস্তাব গ্রহণ করে বিশিষ্ট নাট্যকার, শিল্পী, লেখক, কলামিস্ট, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ভাষা সংগ্রামী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায় মন্ত্রিসভা।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্যারিফ কমিশনমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT