চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভার রদবদলে যুক্ত হচ্ছেন কয়েকজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

নতুন বছরের প্রথমে দিনেই মন্ত্রিসভায় রদবদলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ কয়েকজনকে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে ডেকে পাঠানো হয়েছে।

জানা গেছে, নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ১৭ ডিসেম্বরের পর থেকে পদটি ফাঁকা রয়েছে।

মঙ্গলবার বিকালে নারায়ণ চন্দ্র চন্দ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাকে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Banglabid

এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে, নারায়ণ চন্দ্র চন্দকে ফোন করার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন কিনা এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

শেষ খবর পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামাল, রাজবাড়ি-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারকে এই সময়ে বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন থেকে চলে আসা মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবেই তাদেরকে বঙ্গভবনে ডাকা হয়েছে।

Reneta

শাহজাহান কামাল এবং কাজী কেরামত আলীকে প্রতিমন্ত্রী করা হতে পারে। মোস্তফা জব্বারকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হতে পারে।

২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পান ছায়েদুল হক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের ৫ লাখ টাকা জরিমানা

পরবর্তী

তিশা-ফারুকীর ঘরোয়া নিউ ইয়ার পার্টিতে তারা

পরবর্তী

তিশা-ফারুকীর ঘরোয়া নিউ ইয়ার পার্টিতে তারা

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের প্রতিবাদে বই উৎসব বর্জন

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT