চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্টোর বোন শাবানা আজমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
শাবানা আজমী

শাবানা আজমী

এবার মন্টোর বোনের ভূমিকায় দেখা যাচ্ছে শাবানা আজমিকে। উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সাদাত হোসেন মন্টোর জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ‘মন্টো’ সিনেমাটি। নন্দিতা দাসের এ ছবিতে এরই মধ্যে নিজের অভিনরেয়র ব্যাপারটি নিশ্চিত করেছেন শাবানা আজমি।

ছবিতে লেখক মন্টোর চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক। এতে শাবানাকে দেখা যাবে একজন সংগীত বিশারদের ভূমিকায়। তার চরিত্রটির নাম ‘জোদাবাই’। একসময়ের আলোচিত অভিনেত্রী নার্গিসের মা’ ছিলেন এই ‘জোদাবাই’।

মজার ব্যাপার হলো, ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গাইতে হতে পারে শাবানাকে। অন্তত পরিচালক নন্দিতা দাস তেমনটিই চান। তবে শাবানা এ নিয়ে বেশ চিন্তিত। তিনি আসলে নিশ্চিত নন, তাকে ঠিক খালি গলায় গান গাইতে হবে কি না!

কিন্তু সিনেমাতে গান গাওয়ার ব্যাপারটি তার জন্য এবারই প্রথম নয়। এর আগে অপর্ণা সেনের একটি বাংলা ছবিতে তিনি দুটো রবীন্দ্রসংগীত গেয়েছিলেন।

শাবানা আজমী

ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মণ্টো একজন উল্লেখযোগ্য সাহিত্যিক। তার লেখায় দেশবিভাগ, দাঙ্গা আর সাম্প্রদায়িকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। তাই তার জীবনী নিয়ে ছবি একটি বড় ধরনের কাজ বলে মনে করেন ছবির পরিচালক নন্দিতা দাস।

চরিত্র অনুসারে অভিনেতা খোঁজার কাজটিতে বেশ মনোযোগ তাই তার। শাবানাকে ছবিতে পাচ্ছেন বলে বেশ উচ্ছসিত নন্দিতা। তবে শাবানা আজমি বর্তমানে বেশ ব্যস্ত সময়ের মধ্যে আছেন। লন্ডনে হাউজ অব লর্ডসে কথা বলবেন তিনি। সেই সাথে হলিউডের একটি ছবিতেও কাজের কথা রয়েছে তার। বলিউড হাঙ্গামা।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: শাবানা আজমী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT