চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোজ-ফারিয়াকে নিয়ে দীপু হাজরার ‘লাভ জার্নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২২
বিনোদন
A A

আসছে ঈদুল ফিতর। ঈদের এই উৎসবে দর্শককে সর্বোচ্চ বিনোদন দিতে চমকপ্রদ নানান অনুষ্ঠান নিয়ে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত টেলিভিশন সংশ্লিষ্টরা। ঈদের অনুষ্ঠানে দর্শকের প্রথম পছন্দ বাংলা নাটক। সেটাকেই প্রাধান্য দিয়ে দারুণ সব গল্পের নাটক আসবে এবারও।

আসছে ঈদে বেশকিছু নাটক নির্মাণ করেছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা দীপু হাজরা। বিভিন্ন টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন ভিন্ন ভিন্ন গল্প, চরিত্রদের নিয়ে নতুন ধরনের নাটক। তারই একটি ‘লাভ জার্নি’।

মনোজ প্রামানিক ও শবনম ফারিয়াকে জুটি করে দীপুর এই নাটকটির গল্প কিছুটা এরকম, ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল শিক্ষা সফরে আসে কক্সবাজার। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোন মজা করতে পারছে না। শিক্ষকের চাপিয়ে দেয়া নিয়ম ভাঙলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়। সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তুলবার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। সুযোগ বুঝে দল থেকে পালায় তারা। বেকায়দায় পরে যায় তাদের শিক্ষক। এদিকে সেজুতির বাবা ফোন করে সেজুতি কেমন আছে জানতে চায়। শিক্ষকও তেমন কোন সদুত্তর দিতে পারে না। পুরো দলটিই ওদের খুঁজতে থাকে। মোবাইল সুইচ অফ। সেজুতির বাবাও অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বেশ জটিল অবস্থায় রূপ নেয়। শেষ পর্যন্ত কী হয়, জানতে হলে দেখতে হবে নাটকটি।

মনোজ-ফারিয়া ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সাইফ খান, নওশীন মেঘলা, অর্ণব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের নাটকটেলিভিশনদীপু হাজরানাটকফারিয়ামনোজশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT