চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনে হচ্ছে জাতীয় নির্বাচনে এসেছি: আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

এফডিসিতে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও নির্মাতা আফজাল হোসেন ভোট দিতে আসেন পৌনে চারটার দিকে। যখনই তিনি ভোট দিতে নির্বাচন কেন্দ্রের দিকে যান তাকে ঘিরে ধরেন প্রার্থীরা।

ভোট কেন্দ্রে প্রবেশের পূর্বে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আফজাল হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন দেখে ভালো লাগছে। ভোট কেন্দ্রে এসে মনে হচ্ছে জাতীয় নির্বাচনে এসেছি।

আফজাল হোসেনের পরেই ভোট দিতে কেন্দ্রে আসেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদ। একে একে ভোট কেন্দ্রে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অনিমেষ আইচ, আফসানা মিমিকেও। প্রত্যেকেই ভোট কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।

নির্বাচন কমিশন জানায়, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আশা করছেন, শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হবে।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। যারা আগামী দুই বছর নেতৃত্ব দেবেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তার সহকারী হিসেবে মামুনুর রশীদ, এস এম মহসীন আছেন।

দ্বিবার্ষিক এই ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।

Reneta

সহসভাপতি পদে নির্বাচন করছেন নির্মাতা সকাল আহমেদ, চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, অ্যালবার্ট খান, জামালউদ্দীন জামাল, শহীদ রায়হান ও বদরুল আনাম সৌদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদি হক, ফরিদুল হাসান, নোমান রবিন, হামেদ হাসান নোমান এবং অর্থ সম্পাদক পদে লড়ছেন ফিরোজ খান ও মো. সাজ্জাদ হোসেন সনি। সাংগঠনিক সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন নির্মাতা তুহিন হোসেন, রিয়াজুল রিজু ও দীন মোহাম্মদ মন্টু। প্রচার সম্পাদক পদে ফয়েজ আহমেদ রেজা ও রাকিবুল হাসান চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদের জন্য লড়ছেন ২৯ জন নির্মাতা। তারা হলেন, গাজী রাকায়েত, রাজু আলীম, মাহমুদ দিদার, সাইফ চন্দন, শিহাব শাহীন, আহসান হাবীব শাকিল, সহিদ-উন-নবী, শাহজাদা মামুন, সাখাওয়াত মানিক, এস এম মাসুদ করিম, ফেরারি অমিত, মারুফ মিঠু, যোশেফ মার্শেল গোমেজ, সাইফ উদ্দিন আহমেদ, এম এইচ এম মোনতাসির রিপন, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, তারেক মোহাম্মদ হাসান, শৌর্য দীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ,আরিফ এ আহনাফ, প্রীতি দত্ত, জি এম সাজ্জাদ হোসাইন, জহির খান, কাজী সোহাগ।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচআফজাল হোসেনকচি খন্দকারচয়নিকা চৌধুরীডিরেক্টরস গিল্ডফারুকীবদরুল আনাম সৌদলিড বিনোদনসকাল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT