বলিউডে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে গেল কয়েক বছর থেকে চলছে নানান গুঞ্জন। সম্প্রতি শোনা যায়, চলতি বছরের এপ্রিলে নাকি বিয়ে করবেন বর্তমান সময়ের আলোচিত এই প্রেমিক জুটি!
তবে এমন গুঞ্জন উস্কে এবার আলিয়া জানালেন ‘ইতোমধ্যেই নাকি বিয়ে সেরেছেন’ জনপ্রিয় এই তারকা জুটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’
সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন আলিয়া ও রণবীর। তখন অনেকের প্রশ্ন ছিল ‘প্রেমটা টিকবে তো?’ দীপিকা-ক্যাটরিনার সঙ্গেও রণবীরের প্রেম ছিল। সেই সম্পর্ক দুটি ভেঙে গেছে। অনেকেই এমন প্রশ্নও তুলেছিলেন, বাকি দুই নায়িকার মতোই আলিয়ার সম্পর্ক টিকবে কিনা?
কিন্তু সব গুঞ্জন নাকচ করে রণবীর জানিয়েছিলেন, করোনায় বাধ না সাধলে আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে তাদের বিয়ের সানাই বাজার অপেক্ষা যেন শেষ হচ্ছে না।
তবে বলিউডে জোড় গুঞ্জন চলছেন এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন রণবীর-আলিয়া। যদিও তাদের তরফ থেকে চূড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি।







