স্যামসাং কোম্পানি খুব শীঘ্রই বাজারে আনছে নতুন কম্পিটার মনিটর। যার মাধ্যমে চার্জ হবে স্যামসাংয়ে স্মার্টফোনও।
বর্তমানে স্মার্টফোনগুলোতে প্রচুর পরিমাণ অ্যাপস যুক্ত হওয়াতে খুব তাড়াতাড়িই চার্জ শেষ হয়ে যায়। স্যামসাং তাই চার্জার ছাড়াই মনিটরের মাধ্যমে চার্জের সুবিধা নিয়ে আসছে। এসই ৩৭০ নামের এই নতুন মডেলের মনিটরটিতে থাকবে বিল্ট-ইন ওয়াই ফাই ও কিউ আই ওয়্যারলেস। মূলত এই কিউ আই ওয়্যারলেসের মাধ্যমে মনিটর থেকে স্যামসাংয়ের যে কোনো স্মার্ট ফোন চার্জ হবে।
সঙ্গে যুক্ত থাকবে এএমডি ফ্রিসিনক্রো যা দিয়ে গেমিং ইউজাররা আয়েশ করে গেমস খেলতে পারবেন। মনিটরটি হবে ২৩.৬ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চি পর্যন্ত। রেজুলেউশন হবে ১৯২০*১০৮০ পিক্সেল।
তবে সাউথ কোরিয়ান কোম্পানিটি এখনো ঘোষণা করেনি কবে থেকে বাজারে আসবে এই মনিটরটি এবং কতো হবে মনিটরের দাম।







