চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনিটরিং না থাকায় পণ্যমূল্য বাড়ার অভিযোগ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:৩১ অপরাহ্ণ ১৯, জুন ২০১৫
অর্থনীতি
A A

প্রতিবারের মতো এবারও রমজানকে ঘিরে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারছেন। সঙ্গে বেড়েছে বাজেটে শুল্ক বাড়ানো পণ্যের দাম।

ক্রেতারা বলছেন, রমজান আসলে দাম বাড়া যেনো অঘোষিত নিয়মে দাঁড়িয়েছে। তবে এবার ব্যবসায়ীরা দাম বাড়ানোর ক্ষেত্রে কৌশলী। রোজা শুরুর এক মাস আগেই বাড়িয়ে দিয়েছেন বেশির ভাগ পণ্যের দাম।

৩৪ টাকা থেকে বেড়ে প্রতি কেজি পেঁয়াজ এখন ৪৮ টাকা। ছোলা খুচরা বাজারে প্রতি কেজি ৬৫, দেশি মুসুরির ডাল ১২০, চিনি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৪৫০ থেকে বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, ৩৬৫ থেকে বেড়ে প্রতি কেজি গরুর মাংসের দাম ৩৮০।

সঙ্গে ৬৫ থেকে বেড়ে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে তত্ত্বাবধায়ক আমলে রোজার সময় তেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিলো। সে হিসাবে দাম অনেক কম।

ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে বেড়েছে কিছু পণ্যের দাম। এক সপ্তাহ আগের তুলনায় ইফতারের অন্যতম উপাদান বেগুনের দাম দ্বিগুণ হয়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩৫ টাকা থেকে প্রতি কেজি কাঁচা মরিচের খুচরা দাম এখন ৬০ টাকা।

তবে টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবীর বলেছেন, প্রতিবারের মতো রমজান উপলক্ষে সব প্রস্তুতি নিয়ে সারাদেশে একযোগে ট্রাক সেল, নিয়মিত ডিলার এবং খুচরা বিক্রয় কেন্দ্রে পণ্য বিক্রি শুরু  হয়েছে। যেটা চলবে রমজানের শেষদিন পর্যন্ত। টিসিবি ডিলারদের কাছে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ থাকার কথা জানিয়েছেন তিনি।

পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজার মনিটরিং না থাকাকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখছে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ক্যাব’র সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া জানান, দব্যমূল্য বৃদ্ধি করার জন্য যে ধরণের অপকৌশল অবলম্বন করা দরকার সবগুলো অপকৌশলই করছে বিক্রেতারা।

তাই বর্তমানে বাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে গেছে। এ অবস্থায় বাজারে যদি মনিটরিং করা না হয় সামনে পণ্যের দাম আরো বাড়বে।

শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় বাজেট পাশ হওয়ার আগেই সিগারেট, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে বলে মনে করেন তিনি।

তবে জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, বাজেট প্রস্তাব অনুযায়ী এস আর ও’র মাধ্যমে কিছু পণ্যে নতুন শুল্ক কার্যকর হয়েছে।

ট্যাগ: নিত্যপণ্যরমজানরোজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লার সীমান্ত দিয়ে আসছে মাদক

পরবর্তী

বাতিঘর ছিলেন যে মানুষ

পরবর্তী

বাতিঘর ছিলেন যে মানুষ

জননী সাহসিকা

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT