চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনস্তাত্ত্বিক অর্থনীতি নিয়ে কাজ করে নোবেল পেলেন থেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
অর্থনীতিতে নোবেল

মনস্তাত্ত্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন এই অর্থনীতিবিদ রিচার্ড থেলার। একাধিক অর্থনৈতিক বিকল্প থাকলে, কোন বিকল্প বাছবেন মানুষ সেটাই ছিলো থেলারের গবেষণার বিষয়।

থেলারের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, ‘ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থনীতি এবং মনস্তাত্বিক সেতু নির্মাণ করেছেন তিনি।’ কমিটি আরও জানিয়েছে, তার তাত্ত্বিক ব্যাখ্যা এবং গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল আচরণগত অর্থনীতিকে নতুন দিশা দেখিয়েছে। অর্থনীতির গবেষণা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তা সহায়ক হবে।

শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক রিচার্ড এইচ থেলারকে মনস্তাত্ত্বিক অর্থায়নের জনক বলা হয়। মনস্তাত্ত্বিক মূলত মানুষের মনস্তত্বেরই একটি পাঠ। যেটা কোনো ব্যক্তিবিশেষ এবং প্রতিষ্ঠানের মধ্যে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত।

কী করে মানসিক অনুমান অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কাঠামো নির্ধারণ করে, তা অনুসন্ধান করেছেন রিচার্ড। পুরস্কার প্রদানকারীদের বক্তব্য, তার কাজ দেখিয়েছে ব্যক্তির সীমাবদ্ধ জ্ঞান, সামাজিক পছন্দ অপছন্দ এবং আত্ননিয়ন্ত্রণের অভাব কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সীমাবদ্ধ করে। এই তিনটি বিষয়ই এক সঙ্গে মানুষের সিদ্ধান্ত গ্রহণ এবং বাজার অর্থনীতিতেও প্রভাব বিস্তার করে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হচ্ছে, তার অবদান প্রায়োগিক অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে।

৭২ বছর বয়সী মার্কিন এই অর্থনীতিবিদ ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জে জন্মগ্রহণ করেন। থেলার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর বিহেভিরিয়াল সায়েন্স ও অর্থনীতির অধ্যাপক।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিতে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT