বিনোদন

জ্যাকুলিন-সোনাক্ষীর ঝগড়ায় সালমানের মধ্যস্থতা

বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় তারকার ছবি, ফ্যাশন ও স্টাইলের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি তারকার ছবি, ফ্যাশন, স্টাইল ও ব্যক্তিত্বের প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা সালমান খানকে দেখলে অনেকটা ক্ষ্যাপাটেই মনে হয় অনেকের। কেননা কারও সাথে তর্কে জড়িয়ে পড়লে ছেড়ে কথা বলেন না একদম। কিন্তু এবার ‘বলিউডের ভাইজান’ সাল্লুকে দেখা গেল একেবারে ভিন্ন রুপে।

ঝগড়া করার বদলে নিজেই মিটিয়ে দিয়েছেন ঝগড়া। ঘটনাটি খুলেই বলা যাক। ছবির প্রচারণা নিয়ে তখন যুক্তরাজ্য ছিলেন ‘দাবাং টিম’। স্টেজে পারফর্মেন্সের সময় হঠাৎ ঝগড়ায় জড়িয়ে পড়েন বলিউডের লংকান সুন্দরী জ্যাকুলিন আর সোনাক্ষী সিনহা।

বেশ জোরে জোরে তর্ক করছিলেন তারা। হঠাৎ সালমানের কানেও পৌঁছে যায় তাদের বাগবিতণ্ডা।  তারপর সালমান নিজেই তাদের ঝগড়া মিটিয়ে দেন। এমনকি সালমানের মধ্যস্থতায় জ্যাকুলিন জড়িয়ে ধরেন সোনাক্ষীকে। ডেকান ক্রনিকল।

বিষয়:জ্যাকুলিন  ফার্নান্ডেজ সালমান খান সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…