হঠাৎ করেই কিং খান শাহরুখ খানের হাউস ‘মান্নাত’তে হানা দিলেন প্রিয় বন্ধু সালমান খান। বলিউড বাদশা ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্য রাতে শাহরুখের বাসায় হাজির হন দাবাং খান। শুভেচ্ছা জানিয়ে সালমান ও শাহরুখ কুস্তিগীরের মতো ছবিও তুলেন।
আর সেই ছবি শাহরুখ নিজেই টুইটারে শেয়ার দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্মদিনে ভাই আমাকে সুলতানের কিছু শেখাচ্ছেন। দ্বিতীয় ছবিতে নিজেদের ফিল্মি ক্যারিয়ারের ঠাণ্ডা লড়াইকে দূরে সরিয়ে রেখে একে অপরের দিকে হাসি মুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরছেন।
কিং খান জন্মদিনে সালমানের শুভেচ্ছার মজার জবাব দিয়েছেন। তার কথায়, আমি সালমানকে খুব ভালোবাসি। ও এমন এক তারকা, যার প্রচুর নারী ভক্ত রয়েছে। এই সুযোগে দুই তারকাই নিজেদের আসন্ন ছবি ‘দিলওয়ালে’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারও করে নিয়েছেন।






