চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে মুচলেকা দিয়ে ছেলেসহ ছাড়া পেলেন সৈয়দা রত্না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
সৈয়দা রত্না ও তার ছেলে মুক্তি পেয়ে আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকে দিনভর আটকে রাখার পর মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার পর তাদের ছেড়ে দেয়া হয়। এর আগে, সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের ঘটনার প্রতিবাদ করে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে আটক করা হয়।

যদিও পুলিশের দাবি, নির্মাণ কাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। সকালে তেঁতুলতলা থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

Banglabid

রত্না ও তার ছেলেকে কলাবাগান থানায় আটক করে রাখার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার-পরিজন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন থানার সামনে ভিড় জমাতে থাকেন। রাতে কলাবাগান থানার সামনে তারা রত্না ও তার ছেলেকে ছেড়ে দেয়ার জন্য পুলিশের কাছে জোর দাবি জানান।

আন্দোলনের মুখে কলাবাগান থানার অফিসার ইনচার্জ তাদেরকে ছেড়ে দেয়ার কথা জানান।

পরিবেশবাদী সংগঠন বেলা’র প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান জানান, রত্নাকে মুক্তি দেয়ায় তারা কিছুটা স্বস্তিবোধ করছেন। জনমতের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য পুলিশকেও ধন্যবাদ জানান তিনি।

Reneta

তবে কলাবাগানের মানুষের মাঠের অধিকারের ইস্যুতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে ও তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ বন্ধ করার দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এবং বিকাল ৩টায় তেঁতুলতলা মাঠে প্রতিবাদ সমাবেশ করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ

পরবর্তী

ন্যু ক্যাম্পে বার্সার হ্যাটট্রিক হার

পরবর্তী
বার্সেলোনা খেলোয়াড়ের হতাশা, ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক হার. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যু ক্যাম্পে বার্সার হ্যাটট্রিক হার

ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ক্লপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT