চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে নারী যাত্রী হয়রানি: ২ পুলিশ সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

রাজধানীতে গভীর রাতে রাস্তায় তল্লাশির  নামে এক তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

সোমবার দিনগত রাত ২টার দিকে রাজধানীর একটি রাস্তায় পুলিশের তল্লাশি চৌকিতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক তরুণীকে হেনস্তা করেন কয়েকজন পুলিশ সদস্য। তরুণীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে ঘটনাস্থলে উপস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিএমও) দুই পুলিশ সদস্যকে শনাক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিষয়ে মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগরে উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশ চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীর সাথে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ভিডিওটিতে দেখা যায়, মধ্য রাত্রিতে সিএনজিতে করে একজন তরুণী তার ব্যাগপত্র নিয়ে বাসায় যাচ্ছেন। চেক করার নামে দায়িত্বরত কয়েকজন পুলিশ সিএনজি থামিয়ে মেয়েটিকে অশালীন ইঙ্গিতে প্রশ্ন করছেন এবং টর্চ লাইন ব্যাগ পত্রের মধ্যে না ধরে সরাসরি তরুণীর মুখে ধরছেন।

তরুণী অসংখ্যবার বলছেন, টর্চ লাইটটা মুখে ধইরেন না, আপনারা আমার ব্যাগ চেক করুন, ফিল্ডিং মারছেন কেনো ?

Reneta

তার জবাবে অপর এক পুলিশ বলছেন, আপনি কোথাকার বিশ্ব সুন্দরী যে ফিল্ডিং মারতে হবে?”

ভিডিওতে দেখা যায়, তরুণীটি ব্যাগ চেক না করে অযথা হয়রানির প্রতিবাদ জানালে তার আদব-কায়দার প্রশ্ন তুলে একজন পুলিশ বলেন, আপনি তো বেয়াদবের মতো কথা বলছেন, বাবা মা আদব কায়দা কিছু শেখায় নি?

তরুণীর আচরণ নিয়ে এডিক্টেড, বেয়াদব ইত্যাদি বলা হলে মেয়েটি বলেন, আমি কোনো অপরাধ করি নি যে আমি চুপ করে থাকব। আপনাদের কাজ ব্যাগ চেক করা সেটা করুন।

এই মধ্যরাত্রিতে রাস্তায় থাকার প্রশ্ন তুলে আরেকজন পুলিশ বলছেন, কোনো ভদ্র ঘরের মেয়ে রাত আড়াইটায় রাস্তায় থাকে না।

তরুণী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়, রাতে কেন নারীরা রাস্তায় যাতায়াত করতে পারবে না?

ভিডিওতে জানা যায় হয়রানির অভিযোগকারী ওই নারী রাজধানীর ডেমরা এলাকার অধিবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT