চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে নারী যাত্রী হয়রানি: পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর রামপুরা এলাকায় সোমবার মধ্যরাতে রাতে রাস্তায় তল্লাশির নামে এক নারী যাত্রীকে হয়রানি করা এবং সেই দৃশ্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশ জানায়, চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এর আগে নারী হয়রানির জের ধরে চার পুলিশ সদস্যকে শনাক্তও করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের একজন রামপুরা থানার এএসআই ও বাকি তিনজন পিএমও (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পূর্ব বিভাগের।

ডিএমপি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়ার অনুমোদন পেলে বুধবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এছাড়াও সেই চার কর্মকর্তাকে মাঠ থেকে তুলে ‘আপাতত’ দাপ্তরিক কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিওটি যাচাই-বাছাই করে এ ঘটনায় চার পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনারের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, ভিডিও ধারণকারী পুলিশ সদস্যদের শনাক্ত করা গেছে। সম্মানিত কমিশনার মহোদয়ের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করি এবং অবশ্যই আপনারাও আশা করবেন যে, মামলার মাধ্যমেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হচ্ছে। আপনারা জানবেন যে, প্রত্যেকটা প্রোসেডিংয়ের নিয়মকানুন আছে, সেসব আমলে নিয়েই এগুতে হচ্ছে বলে সময় একটু লাগছে, কিন্তু শাস্তি নিশ্চিত।

Reneta

এর আগে সোমবার রাতে রজধানীর রামপুরা এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হয়রানি করেন কয়েকজন পুলিশ সদস্য।

ওই সময় নারী যাত্রীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকেই ওই কর্মকাণ্ড নিয়ে শুরু হয় সমালোচনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের বিরুদ্ধে মামলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT