চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবিত্ত দর্শক শ্রেণিকে হলমুখি করার লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
বিনোদন
A A

‘গণমানুষের কাছে সিনেমাকে পৌঁছে দেয়ার জন্যে বড় পরিসরে প্রচারণা শেষ কবে চালানো হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা জানা নেই কারোরই। সে প্রচারণাটাই চালাতে চাই, মানুষকে জানাতে চাই নতুন সিনেমার কথা। দর্শক দেখবে কি দেখবে না সেটা তাদের ব্যাপার, কিন্ত ভালো সিনেমাকে দর্শকের হাতের নাগালে পৌঁছে দেয়ার দায়িত্বটা কি পালন করতে চান? তাহলে এখনই সময়। আসুন কাঁধে কাধ রেখে সামনে এগিয়ে যাওয়া যাক।’

এভাবেই বললেন মুক্তির প্রতীক্ষায় থাকা ‘পোড়ামন ২’ ছবির নির্মাতা রায়হান রাফী।

সাধারণ মানুষকে হলে ফেরাতে ‘সিনেমায় জাগরণ, দর্শকের আলোড়ন’ নামে একটি ইভেন্ট তৈরি করেছে ‘থিয়েটার থ্রেড’ নামে তারুণ্য নির্ভর বাংলা চলচ্চিত্রের একটি গ্রুপ। আর এমন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জুন মাসের প্রথম দিন থেকেই। আর তাদের সাথেই যোগ দিয়েছেন তরুণ এই নির্মাতা।

মুখ ফিরিয়ে নেয়া মধ্যবিত্ত শ্রেণিকে ফের হলে নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করে ‘থিয়েটার থ্রেড’-এর পক্ষ থেকে বলা হয়: ‘সিনেমায় জাগরণ, দর্শকের আলোড়ন’-শিরোনামে সাধারণ দর্শকদের আবার হলে ফেরাতে আমরা যে আন্দোলনের কথা বলেছিলাম তার প্রথম ধাপ হিসেবে আগামী ১ জুন শুক্রবার, Theatre Thread এর আয়োজনে যমুনা ফিউচার পার্কের ’সেন্ট্রাল গ্রাউন্ডে’ পাবলিক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। বর্তমান চলচ্চিত্রের দিনবদল আমাদের আশা যোগায়। এক সময়ের বারো শতাধিক হলের সে সব দর্শক নতুন দিনের এসব সিনেমা দেখার জন্যে হলে ফিরবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। মৌলিক এবং গুণগত দিক দিয়ে ভালো মানের যে সব সিনেমা তৈরি হচ্ছে সে সব সিনেমা নিয়েই আমাদের এই পথচলা।

সাধারণত বাংলা চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরে অনলাইনে প্রচার প্রচারণা করে ‘থিয়েটার থ্রেড’। তবে এবারই তারা অফলাইনেও চলচ্চিত্রের প্রচারণা নিয়ে যাত্রা শুরু করছে। এ বিষয়ে তাদের পক্ষে জানানো হয়: আমাদের বিরাট একটা অংশের কাছে অনলাইনের মাধ্যমে দ্রুত পৌঁছানো গেলেও আরো কয়েকগুণ বেশি মানুষ অগোচরেই থেকে যাচ্ছেন। সুতরাং আমাদের কর্যক্রম মাঠ পর্যায় থেকে শুরু হবে। প্রধান কাজটিই হবে মধ্যবিত্ত যে শ্রেণি এক সময় সিনেমা হলের একমাত্র প্রাণ ছিলো তাদেরকে নতুন করে হল-এ এসে সিনেমা দেখার জন্য অনুপ্রাণিত করা এবং অনুধাবিত করানো যে বাংলা চলচ্চিত্র আবার সুস্থ সময় চলে এসেছে।

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ ছবি দিয়েই এমন প্রচারণা শুরু হচ্ছে বলেও জানানো ‘সিনেমায় জাগরণ, দর্শকের আলোড়ন’-এর ইভেন্ট থেকে জানানো হয়। প্রথম দিন থিয়েটার থ্রেডের সঙ্গে উপস্থিত থাকবেন পোড়ামন-২ ছবির পরিচালক রাফী, নায়ক সিয়াম এবং নায়িকা পূজাসহ সিনেমার বাকি কলাকুশলীরাও। এছাড়াও থাকছেন গণমাধ্যমকর্মীরাও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটার থ্রেডদর্শকপোড়ামন-২লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT