চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মধ্যবর্তিনী’র গল্প বলার ধরনটাই অন্যরকম: নাবিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মধ্যবর্তিনী’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নাটক ‘মধ্যবর্তিনী’। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকটি নিয়ে নাবিলা জানালেন, এখানে দুটি গল্প সমান্তরাল চলে।

নাটকের চরিত্র নিয়ে তিনি বলেন, আমি হলাম পরিবারের ছোটমেয়ে। আমার ভাইয়া এবং ভাবি হলেন আনিসুর রহমান মিলন ও সোহানা সাবা। তারা নিঃসন্তান। অন্যদিকে ভাবিকে আমি মায়ের মতো জানি। সেও আমাকে মেয়ের মতো স্নেহ করে। সন্তান লাভের আশায় মিলন ভাই আবার বিয়ে করেন। এর মধ্যে জেদের বসে আমি কল্যাণ ভাইকে বিয়ে করি। বিয়ের পর আমার স্বামীর মুখোশ খুলে যেতে থাকে। জানতে পারি, একটা উদ্দেশ্যে সে আমাকে বিয়ে করে। এভাবে চলতে গল্প। নানা বাঁকবদল আর ক্লাইম্যাক্স।

নাবিলা জানান, তার চরিত্রের নাম মিলি। পুরোপুরি পারিবারিক গল্পের নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। ১৪ জুলাই নাটকটি দীপ্ত টেলিভিশনে প্রচারে এসেছে।

ঈদুল আজহার নাটকের শুটিংয়ে নাবিলা ছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখান থেকে চ্যানেল আই অনালাইনকে রবিবার ‘মধ্যবর্তিনী’ নিয়ে বলেন, এই নাটকের গল্প বলার ধরনটাই অন্যরকম। আমাদের সিরিয়ালগুলো একটা চিত্রনাট্যের মধ্যে থেকে কাজ করি। অনেকসময় চেঞ্জ হয়। কিন্তু মধ্যবর্তিনীর চিত্রনাট্য একেবারে ছকে বাঁধা। আমরা জানি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হবে।

চরিত্রগুলো গল্পের মধ্যে থেকে নেওয়া। শুধু একটু ইমপ্রোভাইজ করে নতুন ঢংয়ে বানানো হয়েছে নাটকটি। এই গল্পটা আমার আগে থেকে পড়া।

Reneta

জানা গেছে, মধ্যবর্তিনী শনি-বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৮টায় (রিপিট) প্রচারিত হচ্ছে। ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ খান হীরক, পরিচালনা করেছেন রাজু খান।

নাবিলা ইসলাম নেপাল থেকে ফিরে গেল ৪ জুলাই উড়াল দিয়েছেন বালিতে। সেখানে পাঁচ নাটকের শুটিং শেষে সোমবার সকালে দেশে ফিরেন তিনি। জানান, তার অভিনীত নাটকগুলোর নির্মাতা সাখাওয়াত মানিক। সহশিল্পী সজল। সেখানে একই ইউটিউনের শুটিং করছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, মম প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: নাবিলা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT