মধ্যপ্রাচ্যে সামরিক সমাধান অসম্ভব: সিআইএ প্রধান

মধ্যপ্রাচ্যে সমস্যা সামরিকভাবে সমাধান রীতিমতো অসম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো’র (সিআইএ) প্রধান জন ব্রেনান। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
ব্রেনান বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের দিকে তাকালে এটা কল্পনা করতেও কষ্ট হয় যে, এই দেশগুলোর কেন্দ্রীয় সরকার দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম। তিনি বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে এসব দেশে সমস্যার সামরিক সমাধান অসম্ভব।
মধ্যপ্রাচ্যের এখন যা অবস্থা তা আগের অবস্থায় ফিরবে কিনা তা নিয়ে সন্দিহান ফরাসি গোয়েন্দা সংস্থা ‘ডিজিএসই’র প্রধান বার্নাড বাজোলেট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অবস্থা আমাদের জানার বাইরে। এটা আগের অবস্থায় ফিরে আসা নিয়ে আমি সন্দিহান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






