মধ্যপ্রাচ্যে শনিবার শাওয়ালের চাঁদ দেখতে পাবার সম্ভাবনা কম বা প্রায় অসম্ভব। অর্থ্যাৎ আগামীকাল রোববার মধ্যপ্রাচ্যে রমজানের শেষ দিন এবং সোমবার ঈদ। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা গাল্ফ নিউজ সংস্থাটির বিবৃতির বরাতে জানায়, রমজানের শেষের অর্ধচন্দ্র চিহ্নিত করা যায়নি। যার অর্থ আজকে ইসলামিক বিশ্বের সমস্ত দেশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।
সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সমস্ত মুসলমানদের শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখার আমন্ত্রণ জানিয়েছে।







