চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যেও করোনা, ইরানে মৃত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

চীনের মূল ভূখণ্ডের বাইরে এবার মধ্যপ্রাচ্যেও ছড়ানো করোনা ভাইরাস। এই ভাইরাসে ইরানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির খবর প্রকাশের পরপরই তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ইরান। মৃত দুইজনের পরিচয়ই প্রকাশ করেনি দেশটি।

স্থানীয় সময় বুধবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ- এ তথ্য নিশ্চিত করে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাতে আইআরএনএ জানায়, করোনা ভাইরাসে মারা যাওয়া দুই ব্যক্তি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরের একটি এলাকার বাসিন্দা।

চীনের বাইরে এর আগে হংকং, ফিলিপিন্স, ফ্রান্স এবং জাপানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

এরই  মধ্যে চীনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ জন। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারেরও বেশি।

দুই দিন আগে করোনা ভাইরাসে উহানের একটি হাসপাতালের পরিচালকের মৃত্যুর পর আরও এক হাসপাতাল প্রধানের দেহে এ রোগের সংক্রমণ হয়েছে। ওই চিকিৎসক উহানের ৮ নম্বর হাসপাতালের প্রধান। তাকে শহরের জিনিনটান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীনা নাগরিকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে চীনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়া হয়।

সাউথ কোরিয়ায় আরও ২০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে অবস্থান করা প্রমোদতরীতে আরো ৭৯ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে এক ব্রিটিশ দম্পতি যারা গত কয়েকদিন ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে ওই জাহাজের অবস্থা জানাচ্ছিলেন।

এরই  মধ্যে মার্কিন প্রশাসন ও ব্রিটিশ সরকার সেখান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

ট্যাগ: ইরানকরোনা ভাইরাসচীনমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের ‘কথা’ শুনলে ক্ষমা পেতেন অ্যাসাঞ্জ

পরবর্তী

গুলিতে নিহত র‍্যাপার পপ স্মোক

পরবর্তী

গুলিতে নিহত র‍্যাপার পপ স্মোক

করোনা ভাইরাস-জাপানের প্রমোদতরীতে মৃত্যু

করোনা: প্রমোদতরীর দুই জাপানির মৃত্যু

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT