ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থেকে ৪২ বছর আগের পরাজয়ের প্রতিশোধই যেনো নিল সিমিওনের শিষ্যরা।
ঘরের মাঠে ২-১ গোলে জিতলেও ফাইনালে ওঠা হলো না জার্মান সেরাদের। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। কিন্তু প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে গোল ব্যর্থ হয়েছিল বায়ার্ন। আর বাভারিয়ানদের মাঠে এক গোল করায় অ্যাওয়ে গোলে সুবাধে ফাইনালে উঠে যায় স্প্যানিশ দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বায়ার্ন। ৩১ মিনিটে জাভি অলোনসোর গোলে লিড নেয় বায়ার্ন। ৫৪ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান অ্যান্তোনি গ্রিজম্যান।
তবে ৭৪ মিনিটে লেভানোডফস্কির গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনাল নিশ্চিত হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।







