বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে অর্থ চুরির অভিযোগে ইরানের দুই নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার অফিস চলাকালে ব্যাংক কর্মকর্তার অগোচরে ক্যাশ কাউন্টার থেকে এক লাখ টাকা সরিয়ে ফেলে ওই দু’জন। এরপর বাথরুমে ঢুকে টানা অনেক সময় ধরে তারা দরজা বন্ধ করে রাখে।
ব্যাপারটি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়া হয়। অর্থ উদ্ধারের পর আটক করা হয় মোস্তফা ও কারাম নামে ইরানি দুই নাগরিককে।
এ ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।










