চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মণিপুরি মৃদঙ্গের তালে শুরু হলো বটতলা রঙ্গমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

মণিপুরি মৃদঙ্গের তালে ধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার থেকে শুরু হয়েছে এগারো দিনব্যাপী বটতলা আন্তর্জাতিক রঙ্গমেলা। সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলা উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান।

রঙ্গমেলার উদ্বোধনী পরিবেশনায় মণিপুরি থিয়েটারের শিল্পীরা ঐতিহ্যবাহী মৃদঙ্গের তালে তালে নৃত্য পরিবেশন করেন। ‘ঢাক করতালে বাজুক জীবন’ শিরোনামের পরিবেশনাটির ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শুভাশিস সিনহা।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন তরুণ নাট্যকার- সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। সভাপতিত্ব করেন রঙ্গমেলা উদযাপন পর্ষদের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফি।

Banglabid

বাংলাদেশসহ ভারত, স্পেন, ইরান ও নেপালের নাটক মঞ্চস্থ হবে বটতলা রঙ্গমেলায়। ‘নৃশংস নৈঃশব্দ্য ভেঙে সুনন্দ সাহস জাগুক প্রাণে প্রাণে’- স্লোগান নিয়ে বটতলা আয়োজিত এ রঙ্গমেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

মেলার সমাপনী দিনে আজীবন সম্মাননা প্রদান করা হবে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। এছাড়া আট বিভাগের আট নাট্যজনকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি মঞ্চে নেপথ্যে কাজ করেন এমন দশজনও পাচ্ছেন সম্মাননা।

Reneta

প্রতিদিন ‘মূল রঙ্গমঞ্চে’ সন্ধ্যা সাড়ে সাতটায় বটতলাসহ বাংলাদেশের ২টি এবং বিদেশের ৮টি দল নাটক পরিবেশন করবে। প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ মঞ্চস্থ হবে নাটক, গান, কবিতা, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন, যা মূলত শুরু হবে সন্ধ্যা ৬টায়।

রঙ্গমেলার সদস্যসচিব ও বটতলার আর্টিস্টিক ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘এই রঙ্গমেলা সকলের। যে কেউ মেলা প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে এসে নিজেদের করে গান করতে পারে। বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশ নিতে পারে। এ ছাড়া আমাদের নির্ধারিত অনুষ্ঠান তো থাকছেই। এগার দিনের এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

পরবর্তী

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

এক বছরের অপেক্ষায় শেষ হলো ফোকফেস্ট

সর্বশেষ

ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT