চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গানুইয়ের আত্মবিশ্বাস সাউথ আফ্রিকায় জয় এনেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার মাটিতে এর আগে নয়টি ওয়ানডে ম্যাচের সবকয়টিতেই হেরেছিল বাংলাদেশ। গতকাল সেঞ্চুরিয়নে ৩৮ রানের জয়ে পেল কাঙ্ক্ষিত ‘প্রথমের’ স্বাদ। প্রোটিয়া ডেরায় তিন ফরম্যাটের ক্রিকেটে প্রথম জয়ে টাইগারদের প্রভাবিত করেছে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস।

নিউজিল্যান্ডে তিন সংস্করণ মিলিয়ে ৩৩তম ম্যাচে জয়ের দেখা পেয়েছিল মুমিনুল হকের দল। গতকাল পর্যন্ত সাউথ আফ্রিকায়ও প্রাপ্তির খাতা ছিল শূন্য। বছরের শুরুর পর প্রোটিয়া ডেরায়ও আসলো সাফল্য। দুটি প্রথমের যোগসূত্র ‘আত্মবিশ্বাসকে’ খুঁজে পেয়েছেন তরুণ টাইগার ব্যাটার ইয়াসির আলী।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডানহাতি এই ব্যাটার টেনে আনলেন মঙ্গানুইয়ের রঙিন ইতিহাস। ইয়াসির বলেন, ‘নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুইয়ে যখন হারিয়েছি, এরপর থেকে দলের মধ্যে একটা বিশ্বাস কাজ করছে। বিশ্বাস এসেছে— দেশের বাইরেও যেকোনো দলকে হারাতে পারব। এই জয়ও সেই ধারায় আসা। এমনকি নিউজিল্যান্ডে থেকেও বলেছিলাম, আমরা যখন সাউথ আফ্রিকা যাবো তখন তাদেরও হারাতে পারব।’

Banglabid

সাউথ আফ্রিকায় যাওয়ার আগে সেখানে প্রাপ্তির খাতায় কিছুই ছিল না বাংলাদেশের। প্রোটিয়া কন্ডিশনে খেলা ৯ ওয়ানডের সবকটিতে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচের সিরিজেও তাই ছিল প্রথম জয়ের তাড়না। সেই উপলক্ষটা স্মরণীয় করেই রাখল তামিম-সাকিব-মিরাজরা। তিন বিভাগেই উজ্জীবিত পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৩৮ রানের হারের স্বাদ দিল।

সেঞ্চুরিয়নে প্রথমবার ওয়ানডে খেলতে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তোলে ৩১৪ রান। রাসি ফন ডার ডাসেন ও ডেভিড মিলারের দারুণ দুটি ইনিংসের পরও স্বাগতিকরা থমকে যায় ২৭৬ রানে। প্রোটিয়া ডেরায় ইতিহাস গড়া জয় পায় লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরনিউজিল্যান্ডমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন

পরবর্তী

রুশ সেনারা তাদের লক্ষ্য পূরণ করেই ছাড়বে: ভ্লাদিমির পুতিন

পরবর্তী
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ সেনারা তাদের লক্ষ্য পূরণ করেই ছাড়বে: ভ্লাদিমির পুতিন

বাইডেন ও শি জিনপিং এর ছবি, আন্তর্জাতিক রাজনীতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন ও যুক্তরাষ্ট্রের বিশ্বের দায়িত্ব ভাগ করা উচিত: শি জিন পিং

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT