চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলের প্রার্থনায় মঙ্গল শোভাযাত্রা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:২৫ পূর্বাহ্ন ১৪, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ এই শ্লোগানকে সামনে রেখে সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাংলার
ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণকারী বিভিন্ন নিদর্শন ও প্রতিকৃতি হাতে নিয়ে
হাজার হাজার মানুষ সমসুরে শপথ নেয় দেশকে জঙ্গিবাদ-মৌলবাদের নৃশংসতা থেকে মুক্ত করার।

চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ  বিশ্বদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নানা পেশা-ধর্মের হাজারো মানুষ।

দেশকে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্ত করে মুক্তচিন্তা আর মুক্তমনের দুয়ার খুলে দিতে এবারের শ্লোগান নির্বাচর করা হয়েছে। কোনো রাজিব, অভিজিৎ বা ওয়াশিকুরের রক্তে নয়; বৈশাখের লগ্নে রঙ তুলির আঁচর দিয়ে বাংলাদেশকে রাঙিয়ে তুলতে হবে নতুন বছরে এমন প্রতিজ্ঞাই সবার মনে।

পুরোনো বছরের সকল গ্লানি আর না-পাওয়া আকাঙ্খা পূরণ হবে এমন প্রত্যাশা নিয়ে সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেয়। শিশুদের গায়ে রঙিন পোশাক, ছেলেরা পড়েছে লাল সাদা পাঞ্জাবি আর মেয়েরা লালপার সাদা শাড়ি।

বৈশাখের শুরুতেই প্রখর রোদের মধ্যেও তাদের আগ্রহ উদ্দিপনা ছিলো শতভাগ। মেয়েরা বাহাড়ি দেশীয় গহনা আর ফুল দিয়ে সাঁজিয়ে নিয়েছে নিজেদের।

ঢাক-ঢোল
আর বাঁশির তালে শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু করে শাহবাগ-রুপসী বাংলা হোটেলের
মোড় হয়ে টিএসসি ঘুরে পুনরায় চারুকলায় এসে শেষ হয়।

Reneta

শোভাযাত্রায় কারো হাতে ছিলো রঙিন পাখা
বা মুখোশ কারো হাতে ‘শুভ নববর্ষ’ লেখা প্ল্যাকার্ড। সেই সঙ্গে ছিল নানা
রঙ্গের মুখোশ, রং-বেরং-এর চরকি। এছাড়াও ছিলো বাঘ, হরিণ, দোয়েল, হাঁস, বিড়াল, আলপনা অাঁকা  হাঁড়ি, বড় আকৃতির প্যাঁচা ও নানা জাতের তুহিন পাখির প্রতিকৃতি।

Jui  Banner Campaign
ট্যাগ: চারুকলাপহেলা বৈশাখমঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT