বাংলাদেশ

মঙ্গলবার সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির নেতার বক্তব্য, সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে আগামী মঙ্গলবার ঢাকা-সহ সব মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। 

শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী জড়িত। প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার ও তাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগীয় তদন্তে তাদের আস্থা নেই তাই তারা নিজেরাই এই ঘটনার তদন্ত করবে।

এর আগে রাজধানীর নিউমার্কেটের সামনে ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

বিষয়:ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ নিউমার্কেটে সংঘর্ষ প্রতিবাদ সমাবেশ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…