চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার রাতে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে নাটকের দল ‘স্পেস এ্যান্ড এ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর নিয়মিত প্রযোজনা ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’।

অভিনেতা আশিস খন্দকারের নির্দেশনায় নাটকটি শুরু হবে রাত আটটায়।

এখানে দুই আগন্তুক চরিত্রে দেখা যাবে ফরহাদ শাওন ও রাব্বীকে। আর বান্দ্রা চরিত্র নিয়ে মঞ্চে আসবেন মানিসা অর্চি।

নাটকটি প্রসঙ্গে আশিস খন্দকার বলেন, একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেলরং এ একটা ছবি আঁকছিল, দু’টো লোক অন্ধকারে হেঁটে চলেছে। এই নাটকটার বীজ তখন ই আমার মাথায় এসেছে। অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে নাটকের পটভূমি টা দাঁড় করাই,’দুই আগন্তুক বনাম করবী ফুল ‘।

তিনি বলেন: আমি বিস্মিত হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনেছিলাম, ও রূপকথার গল্প থেকে এই চরিত্র দু’টো কে এঁকেছে, আর অদ্ভুতভাবে এই গল্প প্রাচ্য পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রুপকথার গল্প, যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাই, আমাদের এই ঘুণে ধরা, পচা গলা বাস্তবতা। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।

নাটকটি নিয়ে মানিসা অর্চি বলেন, এই নাটকটাকে আমার কাছে দর্শন মনে হয়। প্রযুক্তির রঙিন ফাঁদে আমাদের আঁটকে যাওয়ার দৃশ্য আমি দেখতে পাই এখানে। প্রতিটি সংলাপে খুঁজে পাওয়া যায় ভাবনার খোঁড়াক। আশা করছি প্রতিবারের মত এবারেও দর্শকমুখর একটা শো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআশীষ খন্দকারথিয়েটারদুই আগন্তুক বনাম করবী ফুলশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT