চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাবে ১০ টাকার এই নতুন নোট।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোটজালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০% কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১২৩ মিমি ৬০ মিমি পরিমাপের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

নতুন এ নোট মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নত এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন যা জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

নতুন এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রঙ এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। নতুন এ নোটটি ১০০% কটন কাগজে মুদ্রিত।

Reneta

এছাড়া নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি দুই মিলিমিটার প্রশস্থ এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‘১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে। যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থান করবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে ওঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রঙ ম্যাজেন্টা থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে।

এছাড়া নোটের রঙ, ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। প্রচলনে দেয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিদ্যমান ডিজাইনে নতুন ২০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট নতুন স্পেসিফিকেশন অর্থাৎ ১০০% কটন কাগজ ও দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা (নিরাপত্তা সুতার রঙ মেজেন্টা হতে সবুজ রঙে পরিবর্তন এবং সুতায় নোটের মূল্যমান যথাক্রমে ‘২০ (বিশ) টাকা’ ও ‘৫০ (পঞ্চাশ) টাকা’ খচিত) সংযোজনপূর্বক পর্যায়ক্রমে বাজারে ইস্যু করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

পরবর্তী

লাইভে এসে ‘ক্ষমাপ্রার্থী’ সাকিব

পরবর্তী

লাইভে এসে ‘ক্ষমাপ্রার্থী’ সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া মারা গেছেন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT