চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট শুনানি মুলতবি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:১৭ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
আদালত
A A
মওদুদ

ছবি: সাকিব উল ইসলাম

রাজউক কর্তৃক ‘বিনা নোটিশে’ গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের করা রিটের শুনানি মুলতবি করা হয়েছে।

বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত বিষয়টির শুনানি অবকাশের পর কোর্ট খোলা পর্যন্ত শুনানি মুলতবি করেন।

আদালতে শুনানিতে মওদুদ আহমেদের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন মওদুদ আহমেদ।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত বিষয়টি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অবকাশ শেষ হওয়ার পর নিয়মিত কোর্ট শুরু হওয়া পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

মওদুদের পক্ষে থাকা আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এ বিষয়টির শুনানি আগামী ২ জুলাই অবকাশ শেষ হওয়ার পর হতে পারে।

৭ জুন আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক উপ-রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

Reneta

রাজউক অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বাড়িটি অবৈধ দখলমুক্ত করার অভিযান করা হয়। বিকেল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মওদুদ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেপালে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

মে ১, ২০২৬

কারচুপির অভিযোগ মমতার, ‘বিদায়ী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ বিজেপির

মে ১, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন আলোচনার প্রস্তাব পাঠাল ইরান

মে ১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT