চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঈন-রুটের হাত ধরে ১৯ বছর পর ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে প্রায় দুটো দিন থাকলেও ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৮০ রানের লক্ষ্যটা সাউথ আফ্রিকার জন্য পাহাড়সম হবে সেটা জানাই ছিল। হয়েছেও তাই। ১৭৭ রানের বড় জয়ে ম্যাচ ও সিরিজ সেজন্য জো রুটের দলের।

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা। লম্বা সময়। ১৯৯৮ সালের পর এই প্রথম ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংলিশরা। ৩-১ ব্যবধানে সিরিজ জয়। সেটা আবার এল নতুন অধিনায়ক রুটের হাত ধরে। আর পুরো সিরিজ জুড়েই ব্যাটে-বলে অসাধারণ সময় কাটালেন মঈন আলি।

মঈনের রেকর্ডময় সিরিজটা অনন্যই বলা চলে। ৪ ম্যাচের কোনও সিরিজে তার আগে কেউ আড়াইশর বেশি রানের পাশাপাশি ২৫ উইকেট ঝুলিতে ভরতে পারেননি। সঙ্গে একটা হ্যাটট্রিকও পেয়েছেন তৃতীয় টেস্টে।

সোমবার ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৪ রান নিয়ে ক্রিজে আসেন দুই অপরাজিত মঈন ও স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড অবশ্য আর মাত্র ১৯ রানই যোগ করতে পেরেছে।

ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৩ রানে। মঈন অপরাজিত থাকেন ৭৫ রানে। ৬৬ বলে ৯ চার আর ৩ ছয়ের ইনিংস সাজিয়ে।

স্বাগতিকরা প্রথম ইনিংসে তুলেছিল ৩৬২ রান। জবাবে সফরকারীরা গুটিয়ে যায় ২২৬ রানে। সেখান থেকেই ১৩৬ রানের লিড পেয়েছিল রুটরা। আফ্রিকানদের সামনে তাই মোটের ওপর লক্ষ্যটা দাঁড়ায় ৩৮০ রানের। সামান্য কিছু প্রতিরোধ গড়ে তারা গুটিয়ে গেছে ২০২ রানে।

Reneta

সাউথ আফ্রিকার টপ অর্ডার এদিনও দাঁড়াতে পারেনি। হেইনো কুন ১১, ডিন এলগার ৫ ও টেম্বা বাভুমা ১২ রানে ফেরেন।

সেখান থেকে ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ১২৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন হাশিম আমলা। আমলা সাজঘরে হাঁটা দেন ৮৩ রানে। অধিনায়ক ডু প্লেসিস ফেরেন ৬১ এর ঘরে। বাকিদের মধ্যে কেউ আর বলার মত অবদান রাখতে পারেননি।

অবদান যা তা ওই রেকর্ড গড়া মঈনের দখলেই গেল। এই অফস্পিনার পুরো সিরিজের মত শেষটাও রাঙালেন। সাউথ আফ্রিকা শেষ ৭ উইকেট যে মাত্র ৩৯ রানে হারাল তাতে অবদান মঈনেরই। শেষ পর্যন্ত ৫ উইকেট দখলে তার, ৬৯ রান খরচায়। জেমস অ্যান্ডারসন থাকলেন সহকারীর ভূমিকায়, ১৬ রানে ৩ উইকেট নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো রুটমঈন আলি
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT