চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মইন-লিটনের ব্যাটিংয়ে কুমিল্লার বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মইন আলী ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে খুলনাকে বড় লক্ষ্য দিয়েছে কুমিল্লা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে ইমরুল কায়েসের দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৮৯ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩৫ বলে ৭৫ রান করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী।

শুক্রবার দুপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে বোলিংয়ে নেমে শুরুতেই লিটন ঝড়ে চাপে পড়ে যান খুলনার বোলাররা। ১৭ বলে ৪১ রান করে লিটন আউট হন থিসারা পেরেরার বলে।

ব্যক্তিগত ৫ রানে ইমরুল কায়েসকে ফেরান খালেদ আহমেদ। চতুর্থ উইকেটে ফাফ ডু প্লেসিকে নিয়ে ৮৪ রানের অনবদ্য এক জুটি গড়েন মইন আলী। ৩৮ রানে ফাফ আউট হন সৌম্য সরকারের শিকার হয়ে।

স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই আউট হয়ে সাজঘরে ফেরেন সুনীল নারীন। উইকেটের এক দিকে যখন আসা যাওয়ার মিছিল তখনও একাই লড়ে যাচ্ছিলেন মইন। তবে ১৯ তম ওভারের শেষ বলে পেরেরার বলে লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। ১৮৮ রানে থামে কুমিল্লার ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাখুলনাবঙ্গবন্ধু বিপিএল-২০২২মইনলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি: রোজিনা

পরবর্তী

শনিবার বিরুলিয়ায় ‘কনসার্ট ফর পাওমুম’

পরবর্তী

শনিবার বিরুলিয়ায় ‘কনসার্ট ফর পাওমুম’

দিনে তাপমাত্রা বাড়লেও রাতে কমতে পারে

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT