চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মইনুল ইস্যুতে নারী সাংবাদিকদের সঙ্গে একাত্মতা আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে একজন নারী সাংবাদিককে চরিত্রহীন বলায় তার তীব্র সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মইনুল হোসেনের বক্তব্য আমাদের প্রচলিত আইনে অপরাধ। তার এ বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ নারী সাংবাদিক সমাজের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে বৈঠকের আলোচ্য সূচি জানাতে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “এক এগারোর কুশিলব, বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের অশোভন ও অশ্লীল আচরণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শিষ্টাচার বিবর্জিত ব্যারিষ্টার মইনুল হোসেনের বক্তব্য আমাদের দেশে প্রচলিত আইনে একটি অপরাধ। আমরা এ প্রসঙ্গে বাংলাদেশের নারী সাংবাদিক সমাজের দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি।”

এরপর প্রশ্নত্তোরের শেষ দিকে এক নারী সংবাদকর্মী আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন রাখেন, ব্যারিস্টার মইনুল এবং ডঃ কামাল হোসেনকে নিয়ে যে রাজনৈতিক জোট, অনেকেই ধারণা করছেন এটি কোন রাজনৈতিক জোট না, নির্বাচনকে বানচাল করার একটি জোট; এই মতের সঙ্গে আওয়ামী লীগ একমত কিনা।

জবাবে ওবায়দুল কাদের বলেন, যে মইনুল আপনার নারীকে বলে চরিত্রহীন সে মইনুলের কথা কেন তুলছেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীনারী সাংবাদিকমইনুলমইনুল হোসেনমাসুদা ভাট্টিসাংবাদিকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT