চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় পাবে তারা যাদের অপরাধী মন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে আবারো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনটি নিয়ে বলেন, ‘ভয় পাবে তারা যাদের অপরাধী মন, যাদের উদ্দেশ্য খারাপ। যারা ষড়যন্ত্র করার জন্য প্রস্তুত হয়ে আছে তারাই ভয় পাবে, অন্যদের পাওয়ার কিছু নেই।’

জাতিসংঘের ৭৩তম অধিবেশন থেকে ফিরে বুধবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোনো ধরনের পরোয়ানা ছাড়া গ্রেপ্তারে পুলিশের হতে যে ক্ষমতা দেয়া হয়েছে, সে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জঙ্গিরা যদি কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপরাধ করে, সেক্ষেত্রে পুলিশ কি বসে থাকবে? সেক্ষেত্রে পরোয়ানা জারি করে গ্রেপ্তার করা তো সম্ভব না, আগে গ্রেপ্তার করতে হবে, তারপর অন্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

‘‘এই আইনে ভয় পাবে তারা, যারা গণমাধ্যমের মাধ্যমে ষড়যন্ত্র করার জন্য বসে আছে। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও করেছে, এখনও করার জন্য অনেক কিছু তৈরি করে বসে আছে, সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে।’’

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছে। অনেক লেখা তৈরি করে রেখেছে আমার বিরুদ্ধে। পদ্মাসেতু নিয়ে, মিগ-২৯ কেনা নিয়ে দুর্নীতি হয়েছে বলেও অনেক মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে। পরে কিন্তু সেগুলো ভুল ও প্রমাণিত হয়েছে।

Reneta

‘‘কিন্তু এসব মিথ্যা সংবাদ যাদের বিরুদ্ধে প্রচার করা হয়, ক্ষতিটা তাদের হয়। তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, তাদের পরিবার-সন্তান সামজিকভাবে ক্ষতিতে পড়ে, তাদের কি হবে?”

প্রধানমন্ত্রী বলেন, যারা এসব মিথ্যা সংবাদ প্রচার করে তাদের কোনো ক্ষতি হয় না, তারা নির্লজ্জের মতই তাদের কাজ করে যায়। এই আইনে একটু যোগ করতে হবে। যদি কেউ মিথ্যা সংবাদ প্রচার করে, তাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে শাস্তি পেতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। ইংল্যান্ডেও এই আইন আছে, আমদেরও যোগ করতে হবে।

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল থেকেও তা বাতিলের অাহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT