চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয় কেটে গেছে, সুস্থ হয়ে উঠছেন অপূর্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২০
বিনোদন
A A

করোনা আক্রান্ত হওয়ার শুরুর দিকে অভিনেতা অপূর্বর শারীরিক অবস্থা অবনতির দিকেই যাচ্ছিল। অবস্থা বেগতিক মনে করে আগেই এ অভিনেতাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ছয়দিন চিকিৎসা দেয়ার পর অপূর্বর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে জানায়, ‘ভয় কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অপূর্ব।’

১ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর, খিঁচুনি, মাথাব্যথা, রক্তপ্রবাহ রক্তপ্রবাহে সমস্যা দেখা যায়।শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন এ অভিনেতা। ৩ নভেম্বরে তাকে অ্যাম্বুলেন্সে করে শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয় করা হয়। চিকিৎসকরা অবস্থার অবনতি হতে পারে ধারণা করে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করেন।

সোমবার দুপুরে শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালের ডিউটি অফিস লুৎফর কবির বলেন, অপূর্বর শরীরে অক্সিজেন স্বাভাবিক। এমনকি তার কোনো জ্বর নেই। ফুসফুসেও সমস্যা নেই। তিনি স্বাভাবিক রয়েছেন। আপাতত ভয়ের কোনো কারণ নেই। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কোভিড রোগীকে ১৪ দিন পর টেস্ট করা হয়। তাই ১৪ দিন হলে তার কোভিড টেস্ট করা হবে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। খাওয়া দাওয়াও করছেন সুস্থ মানুষদের মতো।

লকডাউন শেষে নিয়মিত নাটকে কাজ করছিলেন অপূর্ব। সর্বশেষ ‘যদি তবু কিন্তু’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করছিলেন তিনি। শিহাব শাহীনের পরিচালনায় এ ওয়েব ফিল্মে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অপূর্ব করোনা আক্রান্ত হওয়ায় আপাতত এই ছবির শুটিং বন্ধ রয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’র প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বকরোনাকরোনা আক্রান্তলিড বিনোদনহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT