চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভয়ে’ রেইনট্রি থেকে চাকরি ছাড়ছেন অনেকেই

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৬ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
অপরাধ
A A

বনানীর যে হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই রেইনট্রি হোটেল থেকে অনেক কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিটি গঠিত তথ্যানুসন্ধান কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

আদনান হারুন বলেন,  আমার প্রতিষ্ঠান ধ্বংসের মুখে, আমার পরিবার, প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও পরিবার রয়েছে। আজ আমাদের পরিবারের সবাই সামাজিকভাবে ধাপে ধাপে লাঞ্ছিত হচ্ছে। ছোট হচ্ছে। তাদের এখানে কি অপরাধ? অনেকেই ভয়ে ও মানসিকভাবে আহত হয়ে প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিটির তথ্যানুসন্ধান কমিটির জিজ্ঞাসাবাদ সম্পর্কে তিনি বলেন: তারা আমাদের কাছে জানতে চেয়েছিল হোটেলে কোন মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না; আমরা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা তদন্ত করে পুলিশ বের করুক।

“আমরা যারা প্রকৃত অপরাধী তাদের যোগ্য শাস্তি চাই। আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি। আমরাও চাই অপরাধীদের সবচেয়ে বেশি শাস্তি হোক”।

এরআগে বৃহস্পতিবার বিকেল ৪টার পর হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুন মানবাধিকার কমিশনের কার্যালয়ে ওই ঘটনায় কমিশন গঠিত একটি তদন্ত কমিটির কাছে ব্যাখা দিতে পৌঁছান।

Reneta

আদনান ছাড়াও কমিশনে উপস্থিত হওয়া অন্যরা হলেন হোটেলটির মহাব্যবস্থাপক (জিএম) ফ্রাঙ্ক ফরগেট, তার স্ত্রী এবং হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন (ইআইও) ফারজান আরা রিমি।

এর কিছুক্ষণ পরই হোটেলটির দুই প্রধান কর্মকর্তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কমিটির সদস্যরা।

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তারা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, ই-মেকার্স বাংলাদেশের মালিক নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেনকে আসামী করে একজন ছাত্রী মামলা করেন।

১১ মে প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। ১৫  মে রাতে র‌্যাব এবং ডিবির পৃথক অভিযানে গ্রেফতার হয়  গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী।

১৭ মে রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার হয় ধর্ষণ মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম।

প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান। তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধষর্ণবানানীতে ছাত্রী ধর্ষণহোটেল রেইন ট্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT