চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ দানবকে সরাতে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
রাজনীতি
A A

বর্তমান সরকারকে ভয়াবহ দানব ও স্বৈরাচার আখ্যা দিয়ে এই সরকারকে সরাতে ইস্পাত দূঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমি বক্তব্য একেবারেই বাড়াবো না। বার বার বলে এসেছি। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী সহ-এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কেউ সবসময় বলে এসেছি এবং বলছি। জাতীর সামনে আজকে যে সংকট সেই সংকট কোন ব্যক্তির না কোন দলের না এই সংকট আজকে সমস্ত দেশের, সমগ্র জাতির।

`এই সংকট থেকে মুক্তি পেতে হলে এই ভয়াবহ স্বৈরাচার, যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাকে যদি পরাজিত করতে হয় তাহলে ছোট-খাটো সমস্ত সমস্যাগুলোকে দূর করে আমাদেরকে একটা ইস্পাত দূঢ় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়েই আমরা এই ভয়াবহ দানব শক্তিকে পরাজিত করতে পারবো। জনগণের ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবো।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে দেশেনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আবার আপিল বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে গ্রেপ্তারের পর থেকেই, তাকে আটকে রাখার জন্যই। তিনি নিঃসন্দেহে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোভাগের নেতা। আমি আজকে এই ফোরাম থেকে আবারও তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

Reneta

সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমার মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কেন্দ্রীয় নেতা সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকল্পধারামির্জা ফখরুলযুক্তফ্রন্ট
শেয়ারTweetPin1

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT