চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে জরুরী অবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক’শ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা থেকে ঝড়টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে। এটি জীবন ও সম্পদের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত লোকজনকে তুষারঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিট্রিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ইতিমধ্যেই ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

তুষারের আবরণে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। মৌসুমের প্রথম তুষারপাতেই ঢেকে গেছে পথ-ঘাট ও বাড়ি-ঘর। তুষার গলে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তুষারের সময় ঘন্টায় ৪০ থেকে ৫০ মাইল বেগে হিমেল হাওয়া প্রবাহিত হবে ৷এটি হচ্ছে ভয়ের বড় কারণ। সর্বসাধারণকে যে কোনো প্রয়োজনে ৯১১ অথবা ৩১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে ৷

সিটি মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছে এমন ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ সিটির ৬ হাজার মাইল রাস্তা থেকে বরফ সরানোর জন্যে ৬৩০০ কর্মচারি রয়েছেন।

এছাড়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে ৩৮ হাজার পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড থাকবে স্ট্যান্ড বাই।

সোমবার দুপুর থেকেই সকল বিমানবন্দরে বিমান উঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলো আজ থেকেই বন্ধ থাকবে।

এ শহরে ১৯৪৭ সালে ২৬-২৭ ডিসেম্বর ২৬ দশমিক ৪ ইঞ্চি এবং ২০০৬ সালের ১১-১২ ফেব্রুয়ারিতে ২৬ দশমিক ৯ ইঞ্চি তুষারপাত হয়েছে এবং সেটি ছিল নিউইয়র্ক সিটির দেড়শ’ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

ট্যাগ: তুষার ঝড়-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে বড় জলবায়ু পরিবর্তন ইংগিত স্পষ্ট

পরবর্তী

সৌদি আরবের সঙ্গে তেহরান কোনো দ্বন্দ্ব চায় না

পরবর্তী

সৌদি আরবের সঙ্গে তেহরান কোনো দ্বন্দ্ব চায় না

শাহজালাল বিমান বন্দর থেকে ২৬ কেজি স্বর্ণ উদ্ধার

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT