চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণেও যুক্ত থাকুন ইন্টারনেটের সঙ্গে

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১২:৪১ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

অফিসের দৈনন্দিন কাজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, বিনোদন সবকিছুর জন্যই এখন আমরা ইন্টারনেটের ওপর খুব বেশি নির্ভরশীল। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা দূরে কোথাও বেড়াতে যাই। হুট করে কোনো জরুরি কাজে সেখানে যে আপনার প্রতিদিনের ইন্টারনেট প্রোভাইডার আপনার সঙ্গ দিতে পারবে এমন তো কোনো নিশ্চয়তা নেই।

তাই জেনে নিন ভ্রমণের মাঝেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকার কিছু উপায়।

১. লোকাল সিম কার্ড

Banglabid

মোবাইল অপারেটরগুলোর রোমিং কলচার্জই এতো বেশি থাকে যে বিদেশে তিনদিনের জন্য গেলেও আমাদের প্রথম কাজই থাকে সেই দেশের একটা সিম কার্ড জোগাড় করা। কলচার্জ যেখানে বেশি, ইন্টারনেটের ডাটা চার্জের বেলায় তো কোনো কথায়ই নেই। তাছাড়া নেটওয়ার্ক সার্ভিসও কতোটা ভালো পাওয়া যাবে রোমিংয়ে সেটাও চিন্তার বিষয়।

তাই অতশত ঝামেলা না করে বিদেশে গিয়েই কিনে ফেলুন সেখানকার স্থানীয় অপারেটরের একটা সিম কার্ড আর নিজের পছন্দের একটা ডাটা প্ল্যান নিয়ে নিন। ব্যাস! কথাও বলতে পারবেন, ইন্টারনেট ব্রাউজও করতে পারবেন। তবে সেজন্য যে অপারেটরের সিম কিনবেন তাদের কাছ থেকে আগে জেনে নেবেন আপনার ফোনটি সে দেশের সিম ব্যবহারের জন্য আনলক করা কিনা। না করা থাকলে তাদের কাছ থেকেই আনলক করিয়ে নিন।

Reneta

২. হোটেল ওয়াইফাই

দেশ-বিদেশ যেখানেই হোক, ভ্রমণে হোটেল বুকিংয়ের সময়ই জেনে নিন সেখানে ফ্রি ওয়াইফাই সংযোগের সুবিধা আছে কিনা। তাহলেই আর এ নিয়ে দ্বিতীয় কোনো দুশ্চিন্তা করতে হবে না।

শুধু হোটেলের ওয়েবসাইট দেখলেই চলবে না। নিশ্চিত হওয়ার জন্য লজ্জা না করে হোটেলের রিসেপশনে ফোন করুন। বলুন আপনার জরুরি অফিশিয়াল কাজ আছে যার জন্য ইন্টারনেট লাগবে; তাই আপনার জানা প্রয়োজন তাদের হোটেলে ভালো ওয়াইফাই সংযোগ আছে কিনা।

৩. স্কাইরোম হটস্পট

স্কাইরোম একটি গ্লোবাল হটস্পট সার্ভার। একসঙ্গে যতগুলো দেশেই বেড়ানোর পরিকল্পনা করুন না কেনো, ১২৫ ডলারের ছোট এই ওয়াইফাই রাউটার দিয়েই ইন্টারনেট পাবেন সবখানে। এজন্য প্রতিদিনের ডাটা চার্জ গুনতে হবে ১০ ডলার করে। আনলিমিটেড ডাটা সুবিধাসহ প্রতিদিন প্রথম সাড়ে ৩শ’ মেগাবাইট ডাটায় পাবেন থ্রিজি থেকে ফোরজি স্পিড। এরপর অবশ্য তা কমে টুজিতে নেমে আসবে।

স্কাইরোম ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার বেশিরভাগ এলাকায় কাজ করলেও আফ্রিকায় শুধু মিশর, ঘানা, মরিশাস ও সাউথ আফ্রিকায় এবং মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েল, কাতার, তুরস্ক সংযুক্ত আরব আমিরাতে এর সংযোগ পাওয়া যাবে।

৪. ক্যাফে ও রেস্টুরেন্ট ওয়াইফাই

যদি পোর্টেবল হটস্পট কেনার সময় বা অর্থ কোনোটাই আপনার না থাকে তাও কোনো সমস্যা নেই। বর্তমানে ছোটবড় বহু রেস্টুরেন্ট, ক্যাফে ও ফাস্টফুডের দোকানে রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা। এছাড়া স্থানীয় জাদুঘর, লাইব্রেরি, পর্যটন অফিসেও পেতে পারেন ফ্রি ওয়াইফাই যা দিয়ে আপনার কাজ বেশ ভালোভাবেই চলে যাবে।

৫. আকাশে ওয়াইফাই

উড়োজাহাজে ভ্রমণের সময় জরুরি কাজটি সেরে নিতে পারেন ওয়াইফাই দিয়ে। কিছু কিছু এয়ারলাইন কোম্পানি যাত্রীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সেবা দিয়ে থাকে। তবে এছাড়াও কিছু বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান শুধু বিমানযাত্রায় ব্যবহারের জন্য ওয়াইফাই সংযোগ দেয়।

২৪ ঘণ্টার জন্য এ ধরণের ইন্টারনেট সেবা পেতে দিতে হবে ১৬ ডলার বা এর কিছু বেশি। তবে পাবলিক ওয়াইফাই হওয়ায় ব্যাংক অ্যাকাউন্ট চেক করা বা অনলাইনে কেনাকাটার মতো কাজ এসব সংযোগ ব্যবহার করে না করাই ভালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটওয়াইফাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

কীভাবে হবে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT