চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যানে করে অফিস যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
খুলনা, জনপদ
A A

সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী রাজিয়া খাতুন রিনা মারা গেছেন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুলনা থেকে কর্মস্থল বাগেরহাট যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লকডাউন চলছে, কাজেই নির্ধারিত সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে ব্যাটারিচালিত ভ্যানে খুলনা থেকে বাগেরহাট যাতায়াত করতেন তিনি।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, সোমবার ভোর ৬টার দিকে খুলনার বাসা থেকে বেরিয়ে রিক্সায় রুপসা ফেরিঘাট যান, নদীর ওপার গিয়ে ভ্যানে ওঠেন রিনা, সাড়ে ৭ টার দিকে তার ফোনে খবর আসে রিনা মারা গেছেন।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জাকির হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

রিনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ জরুরী সেবার আওতায়, কজেই আমরা সবাই লকডাইনে অফিস করছি। তার এই মৃত্যু খুবই দুঃখজনক।

Reneta

লকডাউনে সীমিত সংখ্যক লোকবল দিয়ে অফিস চালানো কিংবা নারীদেরকে সম্ভব হলে অফিসে যেতে নিরুৎসাহিত করা এমনকি যাতায়াতে পরিবহনের ব্যবস্থা করা- এই বিষয়গুলো নিয়ে সরকারের নির্দেশনা কী?

এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, পল্লী বিদ্যুৎ বোর্ড আরইবি থেকে আমাদের যাতায়াতে পরিবহনের ব্যবস্থা করাটা বাধ্যতামূলক বলে নাই।

ঢাকায় পল্লী বিদ্যুৎ বোর্ডের সদস্য মতিয়ার রহমান অবশ্য বলেছেন, নারী কর্মকর্তাদের যতোদূর সম্ভব অফিসে না আনার বিষয়ে সব জিএমদেরকে নির্দেশনা দেয়া আছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জাকির হোসেন সোমবার সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনার খবরটি আমাদের বোর্ড প্রশাসনকে জানিয়েছেন। আমরা এই দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করব। জাকির হোসেন আমাকে জানিয়েছেন, নিহত বিলিং সহকারী রাজিয়া খাতুন রিনা বাগেরহাট থাকতেন। সে তার অসুস্থ স্বামীকে দেখতে খুলনায় গিয়েছিলেন। সোমবার অফিসে আসার পথে এই দুর্ঘটনা। কারণ যাই হোক, লকডাউনে কেন নারী কর্মকর্তাদের অফিসে আসা নিরুৎসাহিত করা হলো না তা আমরা খতিয়ে দেখব বলে আশ্বস্ত করেন মতিয়ার রহমান।

২০ বছরের বেশি সময় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিকে সেবা দিয়ে আসা রিনার পরিবার যাতে পল্লী বিদ্যুৎ বোর্ডের বিধি মোতাবেক পেনশনসহ সব সুবিধা দ্রুত পায় সে বিষয়েও সচেষ্ট থাকার কথা জানান মতিয়ার রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্লীবিদ্যুৎভ্যানমৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT