চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন সঙ্কটে চমৎকার এক সমাধানসূত্র

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের তীব্র আক্রমণে সারা পৃথিবী যখন বিধ্বস্ত, কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেই অদৃশ্য ঘাতককে, গরীব দেশগুলো ভ্যাকসিন পেতে হাহাকার করছে; তখন অতিগুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে তিনি করোনা ভ্যাকসিনকে ‘বৈশ্বিক গণপণ্য’ আখ্যায়িত করে বলেছেন, ‘বাংলাদেশ ন্যায়সঙ্গতভাবে ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি মানুষের ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্তৃত্বে বিশ্বাস করে।’

আরও সহজ করে বলতে গেলে; বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বেই আস্থা রাখতে চেয়েছেন। তাতে ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের সমবন্টনে ওই প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখবে। আর সেজন্য সব দেশকে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি।

আমরা এরই মধ্যে জেনেছি, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিনের বেশিরভাগই নিজেদের জন্য অগ্রিম কিনে রেখেছে ধনী দেশগুলো। আর এ কারণে গরীব দেশগুলোর পক্ষে ভ্যাকসিন সংগ্রহ করা কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কতদিন পর তারা ভ্যাকসিন পেতে পারে- সেই সম্ভাবনার কথাও কেউ বলতে পারছে না।

বিষয়টি নিয়ে এরই মধ্যে কয়েকবার সতর্কবাণী উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘও গরীব দেশগুলোতে ভ্যাকসিনের এই অনিশ্চয়তা দূর করতে ধনী দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এমনকি জাতিসংঘের নেতৃত্বে সারাবিশ্বে ভ্যাকসিন সরবরাহের জন্য গঠিত জোট গ্যাভি- এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

এমন পরিস্থিতিতে ন্যায্যতা আর ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে কোনোভাবেই গরীব দেশগুলোর ভাগ্যে ভ্যাকসিন জুটবে না। আর সে জন্যই করোনা ভ্যাকসিনকে সবার আগে ‘বৈশ্বিক গণপণ্য’ ঘোষণা করা প্রয়োজন। তাতে ভ্যাকসিন তৈরি এবং বিপণন সহজ হবে।

Reneta

বিশ্বের এই সঙ্কটময় পরিস্থতিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত আহ্বান- ‘আসুন, একত্রে চিন্তা করি, একসাথে কাজ করব এবং একসাথে বেড়ে উঠব।’

আমরাও মনে করি, প্রধানমন্ত্রীর এমন আহ্বানে অন্যদেশগুলো সাড়া দিলেই কেবল সম্ভব; এই ভয়াবহ মহামারি থেকে রক্ষা পাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভ্যাকসিনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT