চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন রপ্তানিতে বিধিনিষেধ নেই: সেরাম ইনস্টিটিউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের সেরাম ইনস্টিটিউট বিবিসিকে জানিয়েছে যে, তাদের করোনা ভ্যাকসিন রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই, তবে অনুমতির অপেক্ষায় রয়েছে।

সেরাম ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির ইয়োগিতা লিমায়িকে জানিয়েছেন, ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের ভ্যাকসিন রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

তারা অন্য দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েকমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এক সাক্ষাতকারে বিবিসিকে সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, বিশ্বের ভ্যাকসিনের ৭০ শতাংশ ভারত থেকে যাবে। স্বাভাবিকভাবেই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমি এটা স্পষ্ট করতে চাই যে, সেরামের ভ্যাকসিনের ৫০ শতাংশ থাকবে ভারতের জন্য। বাকি ৫০ শতাংশ অন্য দেশগুলোর জন্য। আর এর জন্য অনুমতি পেতে ২ বা ৩ মাস লেগে যাবে।

সেরাম ইনস্টিটিউট বলছে, যদিও রপ্তানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি ভ্যাকসিন দেয়ার বিষয়ে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই মুহূর্তে তারা রপ্তানি করতে পারবে না, যেহেতু তাদের রপ্তানির অনুমতি নেই।

Reneta

এটা কি সবচেয়ে ভালো ভ্যাকসিন হতে চলেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি জানি না। কারণ সাধারণত ভ্যাকসিন তৈরি করতে ৩-৫ বছর লেগে যায়, সেদিক থেকে এই ভ্যাকসিন তৈরিতে অনেক লড়াই করতে হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সঙ্গ যুক্ত রয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি বাংলাদেশ সরকারের।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ আগামী মাসের শুরুতে যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি ভ্যাকসিনের জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রোববার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনভারতসেরাম ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT