চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন প্রয়োগে যুক্তরাষ্ট্রের মাইলফলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসে পর্যুদস্ত যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগে মাইলফলক তৈরি হয়েছে। দেশটির বয়স্ক নাগরিকদের অর্ধেক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছে।

এদিকে সোমবার থেকে দেশটির ১৮ বছরের বেশি বয়সীরাও ভ্যাকসিন নেয়া শুরু করতে পারবে।

এই ইতিবাচক খবর এমন এক সময় এসেছে যখন ইউরোপের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা শিথিল করছে। এছাড়া অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ শুরু করতে যাচ্ছে।

আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) রোববার বলেছে, দেশটির ১৮ থেকে তার বেশি বয়সী প্রায় ১৩ কোটি লোক ভ্যাকসিনের অন্তত একটি ডোজ গ্রহণ করেছে যা বয়স্ক জনসংখ্যার ৫০.৪ শতাংশ।

ভ্যাকসিন প্রয়োগে আমেরিকা বিশ্বে নেতৃস্থানীয় অবস্থানে থাকলেও সম্প্রতি দেশটিতে প্রতিদিনের সংক্রমণ ধারা ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষিতে দেশটির সংক্রমণ বিষয়ক শীর্ষ রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, আমেরিকার পরিস্থিতি এখনও অনিশ্চিত।

২০১৯ সালে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে অন্তত ১৪ কোটি লোক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিন প্রয়োগযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT