চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নেওয়া ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি: আইসিডিডিআরবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৩, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে করোনাভাইরাস রোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নেওয়ার এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

টিকা গ্রহীতাদের মধ্যে যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, তাদের শরীরে চারগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

এক যৌথ গবেষণায় এই দাবি করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

বুধবার রাতে আইইডিসিআরের ওয়েবসাইটে এই গবেষণার প্রাথমিক ফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরুর পর থেকে আইইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথভাবে টিকা গ্রহণকারীদের রক্তে অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত গবেষণা পরিচালনা করছে। এ গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৬ হাজার ৩০০ টিকা গ্রহণকারীর মধ্যে টিকা গ্রহণ পরবর্তী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে রক্তে অ্যান্টিবডি উপস্থিতি পর্যালোচনা করা হবে।

গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ১২০ জন প্রথম ডোজ টিকা গ্রহণকারীর টিকা নেয়ার এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সব বয়সী টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য অসুস্থতা থাকার বা না থাকার সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতির তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি।

Reneta

অন্যান্য অসুস্থতা (কো-মরবিডিটি) থাকার বা না থাকার সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতির তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে এই গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনায়। এতে বলা হয়েছে, টিকা গ্রহীতাদের মধ্যে যাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের শরীরে চারগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

গবেষকরা বলছেন, এতে প্রতীয়মান হয় যে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে কোডিশিল্ড টিকা গ্রহণের পর শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

গবেষণাটির নেতৃত্ব দেয়া আইসিডিডিআরের সিনিয়র বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী বলেন, সকল বয়সের টিকা গ্রহীতার শরীরেই অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। বয়স্কদের মধ্যে বড় পরিসরে রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া জাগিয়ে তুলেছে যা সত্যই একটি বড় সংবাদ।

গবেষণার গুরুত্ব সম্পর্কে মন্তব্য করে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেছেন, ‘‘আমাদের বিশ্লেষণ নিশ্চিত করেছে যে ভ্যাকসিনটি কাজ করে এবং প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া উচিত। আমাদের সব সময় মাস্ক পরতে হবে, নিজের এবং তাদের প্রিয়জনদের করোনা থেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিডিডিআরবিকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT