চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিয়ে প্রতারিত নায়িকা মিমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ২৫, জুন ২০২১
বিনোদন
A A

গত মঙ্গলবার কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন পশ্চিম বঙ্গের নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী! তার পরেই জানা গেল, তিনি যে ক্যাম্প থেকে টিকা নিয়েছেন, এটা পুরোপুরি ভুয়া!

হ্যাঁ, করোনার টিকা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন চিত্রনায়িকা ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি! বুধবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তীতে সাংসদের খটকা লাগায় তিনি খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ওই টিকা ক্যাম্প সম্পূর্ণ জাল। এরপর সাংসদের তৎপরতাতেই গ্রেপ্তার করা হয় পুরো চক্রের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবকে।

মিমি যে ক্যাম্প থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে কোনো ভ্যাকসিনই দেয়া হয়নি। প্রাথমিক তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গেছে টিকার কোনও ভায়ালেই ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারিং ডেট। গায়েব ব্যাচ নম্বরও নাকি ছিলো না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাউডারের সঙ্গে জল মেশানো তরল পদার্থকে কোভিডশিল্ড হিসাবে মিমি ও অন্যদের দেওয়া হয়েছিল।

ইতিমধ্যে ওই ভুয়া ক্যাম্প থেকে বাজেয়াপ্ত টিকা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে। আগামি চার-পাঁচদিনের মধ্যেই জানা যাবে, টিকার বদলে কী ছিলো তাতে!

ভুয়া ক্যাম্প থেকে টিকা নিয়ে কেমন আছেন মিমি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন উদ্বিগ্ন অনুরাগীরা। ইনস্টাগ্রামে সকলকে আশ্বস্ত করে এক ভিডিও বার্তায় মিমি জানান, ‘আমি একদম সুস্থ আছি, আপনারা সকলে আমাকে মেসেজ করেছেন ধন্যবাদ’।

ভুয়া ক্যাম্পে প্রতারণার শিকার সকলের উদ্দেশে সাংসদ বলেন, ‘দেখুন, আমরা সবাই প্রতারিত, আমাদের হাতে এখন আর কিছু নেই। তবে আমার মনে হয় আমি যখন সুস্থ আছি, আপনারাও রয়েছেন শুধু প্যানিক করবেন না। আমার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, ইতিমধ্যেই ওই টিকার স্যাম্পল পরীক্ষার জন্য চলে গেছে। ওই টিকা গুলোয় কী ছিল সেটা আমরা রিপোর্ট এলে জানতে পারব, তবে যেটুকু আমি জেনেছি ওর মধ্যে ক্ষতিকারক কোনও পদার্থ ছিল না, তবে হ্যাঁ আমরা সকলেই মোটামুটি নিশ্চিত ওতে করোনা টিকা অবশ্যই ছিল না। কিন্তু, পুরোপুরি নিশ্চিত হতে আমাদের রিপোর্ট হাতে পাওয়া অবধি অপেক্ষা করতে হবে’।

Reneta

কসবা ছাড়াও আরও অনান্য জায়গাতেও দেবাঞ্জন দেব নামের ওই প্রতারক করোনা টিকা ক্যাম্প আয়োজন করেছিলেন বলে দাবি করেন মিমি, সাংসদ জানান যারা দেবাঞ্জন দেবের ক্যাম্পে টিকা নিয়েছেন তারা সকলেই যেন কেএমসির সঙ্গে কিংবা নিজ এলাকার কাউন্সিলর বা বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে কী পদক্ষেপ নিতে হবে তা বিস্তারিত জেনে নেন।

টিকা নেওয়ার পর সার্টিফিকেট হাতে না পাওয়ার জেরেই মিমির মনে সন্দেহ দানা বেঁধেছিল এবং সেখান থেকেই এই গোটা চক্রের পর্দা ফাঁস করতে সক্ষম হয়েছেন বলে ভিডিওতে জানান তিনি। করোনার তৃতীয় ঢেউ নিয়েও এদিন অনুরাগীদের সচেতন করেন তারকা সাংসদ।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

Jui  Banner Campaign
ট্যাগ: করোনার টিকাকলকাতানায়িকাপ্রতারকভ্যাকসিনমিমি চক্রবর্তীলিড বিনোদনসাংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT