চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন না নিলে ক্লপের লিভারপুলে ‘জায়গা মিলবে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মহামারী করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত ইপিএলের কয়েকটি ক্লাবের খেলোয়াড়, কোচ ও স্টাফসহ অর্ধশত ব্যক্তি। মাঠে গড়ায়নি লিগের একাধিক ম্যাচ। মৌসুম শেষ করা নিয়েই জেগেছে শঙ্কা। এমন সময়ে লিভারপুল বস ইয়ূর্গেন ক্লপ ভ্যাকসিন না নেয়া খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন।

কোভিড-১৯’র ভ্যাকসিন না নেয়া ব্যক্তিকে ‘অন্যতম হুমকি’ উল্লেখ করে ইংলিশ জায়ান্ট ক্লাবটির কোচ জানিয়েছেন, লিভারপুল আসছে জানুয়ারিতে তাকে চুক্তির আওতার বাইরে রাখবে, যিনি এখনও ভ্যাকসিনেটেড নন।

‘আমি মনে করি, যারা তাদের (টিকাহীন খেলোয়াড়দের) চুক্তিবদ্ধ করবে, তাদের উপর প্রভাব (করোনাভাইরাস) ফেলবে।’

“কোভিড ভ্যাকসিন না নেয়া খেলোয়াড় সবার জন্য ‘অব্যাহত’ হুমকির। কেউ নিজে থেকে নিশ্চয় কারও হুমকির কারণ হতে চাইবে না। কেউ যেন এমন না ভাবে, ‘আমি অন্যকারও ব্যাপারে কিছু ভাবি-করি না।’ আসলে সে কিন্তু হুমকির।”

‘আমাদের ভিন্ন পরিস্থিতি খুঁজতে হবে। তাকে (টিকাহীন খেলোয়াড়কে) একটা আলাদা ড্রেসিংরুম দিতে হবে, আলাদা ডাইনিংয়ে খেতে হবে, ভিন্ন বাসে যাতায়াত করাতে হবে, আলাদা গাড়ি ব্যবহার করাতে হবে। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে সত্যিই এটি বেশ অগোছালো ব্যাপার হবে।’

‘আপনি যদি সত্যিই প্রোটোকলগুলো অনুসরণ করতে চান, এটি অবিশ্বাস্যরকম কঠিন। যদি কেউ কোভিড আক্রান্ত হন, তাকে এবং চারদিন যাবত তার পাশে থাকা ব্যক্তিকে, আইসোলেশন করতে হবে। এমনকি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ফিরে এসে ব্যক্তিগত আইসোলেশনেও থাকতে হবে।’ যোগ করেন ক্লপ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগওমিক্রনক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT