চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন দেওয়ার দিনে সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩৩৭তম দিনে ১৫ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২০৫ জনে।

তবে গণ হারে ভ্যাকসিন দেওয়ার দিনে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে হয়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। গত ১০ মাসে এখন পর্যন্ত দেশে এটাই সর্বনিম্ন শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষায় ২৯২ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ২৯ লাখ ১৮ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৮৬৩টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৩১ জনসহ মোট চার লাখ ৮৩ হাজার ৩৭২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ ও চার জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ২০৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ২১৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং ১ হাজার ৯৮৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ২৩ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী এক জন, ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব দুই জন এবং ষাটোর্ধ্ব ১০ জন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন ও রাজশাহী বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১০ কোটি ৬৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ কোটি ৮০ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাদল সরদার হত্যা: মৃত্যুদণ্ড-যাবজ্জীবন পাওয়া সব আসামি খালাস

পরবর্তী

মেয়ার্সের মহাকাব্যিক ২১০’র কাছে ফুটো আশার ফানুস

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ার্সের মহাকাব্যিক ২১০’র কাছে ফুটো আশার ফানুস

ভারপ্রাপ্ত দিয়ে আর কতদিন চলবে বিএনপি?

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT