চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভ্যাকসিন কূটনীতি’ অব্যাহত থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আরেক উপাদান হলো ভ্যাকসিন। ভাইরাসের দাপটে বিশ্বব্যাপী ভ্যাকসিন সংকটে রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ভ্যাকসিনের চালান আটকে যাওয়ায় বাংলাদেশে ভ্যাকসিনের সংকট দেখা দেয়। এমনকি টিকা কর্মসূচি সাময়িক বন্ধও রাখতে হয়েছিল।

বাংলাদেশের কূটনৈতিক দক্ষতায় সেই সংকট ইতোমধ্যে কাটতে শুরু করেছে। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক চালানে টিকা আসার পর ভ্যাকসিন কর্মসূচি আবার শুরু হয়েছে। এরমধ্যেই সুখবর এসেছে: ‘বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। মডার্নার ওই ভ্যাকসিন আসছে কোভ্যাক্সের মাধ্যমে।’

শনিবার সকালে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় বলেন: ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে আরও তিন মিলিয়ন ডোজ মডার্নার ভ্যাকসিন উপহার হিসেবে দেয়া হচ্ছে। বাংলাদেশসহ দুনিয়ার দেশে দেশে ভ্যাকসিন সাপ্লাই বাড়িয়ে করোনাকে পরাজিত করা এবং কোভিড মুক্ত পৃথিবী গড়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।’

Banglabid

এছাড়া চীন আরও ভ্যাকসিন বাংলাদেশকে দেবে বলে জানিয়েছে। এর ধারাবাহিকতায় আজ ১৭ জুলাই দিবাগত রাতেই দুই ধাপে দেশে আসছে চীনের সিনোফার্মের বানানো ২০ লাখ ডোজ ভ্যাকসিন। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: ‘১৭ জুলাই রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে। এরপর একই দিন শেষে অর্থাৎ ১৮ জুলাই রাত ৩টায় একই ভ্যাকসিনের আরও ১০ লাখ ডোজ দেশে আসবে।’

বিশ্বব্যাপী যখন ভ্যাকসিনের চরম সংকট, তখন বাংলাদেশের ‘ভ্যাকসিন কূটনীতি’র সফলতা আশাব্যঞ্জক। তবে বাংলাদেশ এখনও প্রয়োজনীয় ভ্যাকসিনের নিশ্চয়তা পায়নি। সেই বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT